আধুনিক ছোটগল্পের কথা বললে যে কয়েকটি নাম প্রথমেই আসবে তার একটি অবশ্যই আন্তন চেখভ। রুশ এই সাহিত্যিককে অসাধারণ সব নাটকের রচয়িতা হিসেবেও মনে রেখেছে পাঠক। ১৯০৪ সালের এই দিনে অর্থাৎ ১৫ জুলাই মাত্র ৪৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চিরবিদায় নেন ক্ষণজন্মা মানুষটি।
‘দ্য স্তেপ’ ও ‘দ্য লেডি উইথ দ্য ডগ’-এর মতো গল্প এবং ‘দ্য সিগাল’ এবং ‘আঙ্কেল ভানিয়া’র মতো নাটকের মাধ্যমে আন্তন চেখভ মানব প্রকৃতির গভীরতা, দৈনন্দিন ঘটনাগুলোর লুকানো তাৎপর্য এবং কমেডি ও ট্র্যাজেডির মধ্যে বিভেদ সৃষ্টি করা সূক্ষ্ম রেখার ওপর জোর দিয়েছেন।
এই রুশ সাহিত্যিকের পুরো নাম আন্তন পাভলোভিচ চেখভ। দক্ষিণ রাশিয়ার তাগানরোগে ১৮৬০ সালের ২৯ জানুয়ারি জন্ম নেন তিনি।
চেখভের বাবা পাভেলের আর্থিক সমস্যা লেগেই থাকত। মা ইয়েভগেনিয়া সময় পেলেই চেখভসহ তাঁর ছয় সন্তানকে গল্প বলে শোনাতেন। ১৮৭৫ সালে পাভেলের ব্যবসা শিকেয় উঠলে পরিবারের সদস্যদের নিয়ে নতুন কাজের খোঁজে মস্কোয় চলে আসেন। তবে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য তাগানরোগেই থেকে যান চেখভ।
১৮৭৯ সালে মস্কোয় এসে পরিবারের সঙ্গে যোগ দেন চেখভ। এ সময় একটি মেডিকেল স্কুলে ভর্তি হোন। বাবার আর্থিক অবস্থা তখনো ভালো না থাকায় পরিবারের সদস্যদের ছোটগল্প লিখে সাহায্য করতে থাকেন। এ সময় স্থানীয় ম্যাগাজিনগুলোতে ছদ্মনামে অনেক ছোটগল্প লেখেন।
১৮৮০-র দশকে চিকিৎসক হিসেবে পেশা শুরু করেন। এ সময় নিজের নামে গল্প লিখতে শুরু করেন। নিউ টাইমস সংবাদপত্রের প্রকাশিত হওয়ার পাশাপাশি ১৮৮৬ সালে তাঁর ছোটগল্পের সংকলন মটলি স্টোরিজ প্রকাশিত হয়। এ সময় তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ছোটগল্প ‘দ্য স্তেপ’। এর জন্য ১৮৮৮ সালে পুশকিন পুরস্কার পান। এ সময় মঞ্চের জন্য নাটকও লেখেন।
১৮৯০-র দশক থেকে জীবনের শেষ ভাগে তাঁর সেরা সাহিত্যকর্মের অনেকগুলোই রচনা করেন আন্তন চেখভ। এ সময় লেখা ছোটগল্পের মধ্যে অন্যতম ‘ওয়ার্ড নম্বর সিক্স’ এবং ‘দ্য লেডি উইথ দ্য ডগ’।
১৯০১ সালে মস্কো আর্ট থিয়েটারের অভিনেত্রী ওলগা নিপারকে বিয়ে করেন চেখভ। তবে এ সময় যক্ষ্মায় শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তরুণ বয়স থেকেই এই রোগ প্রভাবিত করেছে তাঁর জীবনকে। জার্মানির বাদেনওয়েইলাতে এক স্বাস্থ্যনিবাসে থাকা অবস্থায় ১৯০৪ সালের ১৫ জুলাই মৃত্যুবরণ করেন তিনি।
চেখভকে তাঁর সময়ের সেরা সাহিত্যিকদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তাঁর নাটকগুলো এখনো বিশ্বের বিভিন্ন থিয়েটারে মঞ্চস্থ হয়। চেখভের কাজ জেমস জয়েস, আর্নেস্ট হেমিংওয়ে, টেনেসি উইলিয়ামস এবং হেনরি মিলারসহ অনেক বিখ্যাত লেখককে প্রভাবিত করে।
সূত্র: বায়োগ্রাফি ডট কম

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকার ‘ক্রিয়েটিভ হাব’ তৈরির উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে এবারের বাজেটে। এই হাবে থাকবে মিলনায়তন, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ছোট ক্যাফেটেরিয়া এবং বিশেষ সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা।
৪ দিন আগে
মঞ্চনাটকের উদীয়মান ও নবীন নির্দেশকদের জন্য সুযোগ এল নিজেকে আরেকটু ঝালাই করার। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে নির্দেশকদের জন্য বিশেষ কর্মশালা...
৭ দিন আগে
বেলা ১২টায় শুরু হয় লেখক ও অনুবাদক মনিরউদ্দীন ইউসুফ সেমিনার। এতে ‘বাংলার ফেরদৌসী মনিরউদ্দীন ইউসুফ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ড. হালিম দাদ খান। আলোচনায় অংশ নেন লেখক ও অনুবাদক জাভেদ হুসেন।
৯ দিন আগে
আজ ধর্মাদর্শকে বিকৃত করে অধর্মাচার যখন মাথা চাড়া দিয়ে উঠছে, সমাজমানস কলুষিত করে হিংসা বিদ্বেষ ও ঘৃণা সঞ্চার করছে এবং অপর ধর্ম, অপর বিশ্বাস ও অপর আচারকে সহিংসভাবে আঘাত হানছে তখন নজরুলের কাণ্ডারী হুঁশিয়ার আমাদের সতর্ক করে দিচ্ছে। এই গানের শতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে আমরা মুক্তির দিশা...
১০ দিন আগে