প্রখ্যাত গল্পকার মোজাফ্ফর হোসেনের লেখা ছোটগল্পের সংকলন ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’ নিয়ে আলোচনা করেছেন ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা। মে মাসে গ্রুপে এই বই পড়া হয় এবং সদস্যদের মধ্যে এই আলোচনার অনুপ্রেরণা জোগায়।
সভায় আলোচকেরা উল্লেখ করেন কীভাবে মোজাফ্ফর হোসেন নিজের গল্পগুলোতে বাস্তবতাকে ছাড়িয়ে গিয়েছেন এবং কতটা দক্ষতার সঙ্গে বাস্তব ও কল্পনার মিশ্রণ ঘটিয়েছেন। এই অনন্য পদ্ধতিই তাঁকে অন্য লেখকদের থেকে আলাদা করে তুলেছে।
অংশগ্রহণকারীরা বলেন, মোজাফ্ফর হোসেন যেহেতু বাস্তবতা এবং পরাবাস্তবতার মাধ্যমে গল্পগুলোকে উপস্থাপন করেন, তাই বেশির ভাগ সময়েই শুধু কাহিনির চেয়েও অনেক বেশি মনে হয়। যার কারণে পাঠকেরা তাঁর গল্পে ট্র্যাডিশনাল প্লট খুঁজতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে পারেন। তাঁর এই দ্বৈত দৃষ্টিকোণে সমাজের নিষ্ঠুরতা, বর্বরতা আর নৃশংসতার চিত্র-তীক্ষ্ণ ব্যঙ্গ এবং উপমার মাধ্যমে ফুটে উঠেছে।
গত ১০ জুনের আলোচনায় লেখক নিজে উপস্থিত থেকে তাঁর লেখক জীবনের বিভিন্ন দিক সবার সঙ্গে শেয়ার করেন। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হয়ে, তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং তাঁর কাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন।
জুন মাসে ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফের সদস্যরা কীর্তিমান লেখক আনিসুল হকের ‘কখনো আমার মাকে’ বইটি নিয়ে আলোচনা করবেন।

ছায়ানটের নিজস্ব মিলনায়তনে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলক গান ‘আমাদের চেতনার সৈকতে’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় গান ও কবিতা। এর আগে একুশের চেতনা নিয়ে বক্তব্য দেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী।
৯ দিন আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বরচিত কবিতাপাঠের আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করেছে বাংলা একাডেমি। একাডেমির নজরুল মঞ্চে স্বরচিত কবিতাপাঠের এই আসর ও অমর একুশে বক্তৃতার আয়োজন করা হয়।
৯ দিন আগে
আলসেমি শরীরে এদিক-ওদিক চেয়ে আটকে গেল চোখ পশ্চিমান্তে। রক্তিম সূর্যের বিদায় ধীর গতিতে। খুব লাল হয়েছে, সারা দিনের জ্বলন্ত প্রহরে পেয়েছে এক অপূর্ব রূপ।
২৩ নভেম্বর ২০২৫
হুমায়ূন আহমেদ তখন ক্যানসার আক্রান্ত। যুক্তরাষ্ট্রে কেমোথেরাপি নিচ্ছেন। হঠাৎ চিকিৎসকের কাছ থেকে ছুটি নিয়ে চলে এলেন নুহাশপল্লীতে। নাটক বানাবেন। অভিনেতা ফারুক আহমেদকে ডাকলেন। নুহাশপল্লীতে নাটকের শুটিংয়ের ফাঁকে গল্প করছিলেন হুমায়ূন ও ফারুক। হুমায়ূন আহমেদ বললেন, ‘কী আশ্চর্য, তাই না ফারুক!’
১৩ নভেম্বর ২০২৫