কুমিল্লা শহরে ১৯১২ সালে শিক্ষানুরাগী মহেশ চন্দ্র ভট্টাচার্য প্রতিষ্ঠা করেন রামমালা পাঠাগার। শতাধিক বছরের এই পাঠাগারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে, এখানকার পুঁথি বিভাগে সংরক্ষিত আছে লালসালু মোড়ানো আট হাজারের বেশি প্রাচীন পুঁথি। তাই পাঠাগারটিকে পুঁথির জাদুঘর বলাই যায়। হাতে লেখা বাংলা ও সংস্কৃত ভাষার পুঁথিগুলোর বিষয় ইতিহাস, প্রাচীন মহাকাব্য, বাংলা গীতি, সাহিত্য, চিকিৎসাবিজ্ঞান ইত্যাদি। পাণ্ডুলিপিগুলো তালপাতা, কলাপাতা, তুলট কাগজ, কাঠসহ নানা উপাদানের ওপর লেখা। পাঠাগার-সংলগ্ন ঈশ্বর পাঠশালার ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা এসব পুঁথি সংগ্রহ করেন। অনেকে নিজ উদ্যোগে এখানে পুঁথি জমা দিয়ে যান। পুঁথি নিয়ে গবেষণা করার জন্য অনেকে আসেন এখানে। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রামমালা পুঁথি বিভাগের প্রায় আড়াই হাজার পুঁথি বিশ্ববিদ্যালয়ের জন্য মাইক্রোফিল্ম করে। পাঠাগারের গবেষণা বিভাগে ভারতীয় সংস্কৃতি, বেদ ও তুলনামূলক ধর্মগ্রন্থের ছড়াছড়ি। সাধারণ বিভাগে বিভিন্ন ধরনের ৩০ হাজার বইয়ের পাশাপাশি রয়েছে পুরোনো বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার বিভিন্ন পত্রিকা।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গত এক দশকে জেন্ডার-বৈষম্য কমাতে অগ্রগতি করলেও কন্যাশিশুদের অধিকার রক্ষায় বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়ে গেছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ সূচকে অবস্থান উন্নত হলেও শিশুবিবাহ, ধর্ষণ ও সহিংসতা বৃদ্ধি উদ্বেগজনক। প্রায় ৫১ শতাংশ মেয়ের ১৮ বছরের আগে বিয়ে হয়, যা তাদের শিক্ষা, দক্ষতা, সক্ষমতা...
৩ দিন আগে
১৯৭০-এর দশকের শেষ আর ১৯৮০-এর দশকের শুরুর দিকে পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় বিকাশ হয় একটি সামাজিক নৃত্যের, যেটির নাম কিজোম্বা। দেশটির কিমবুন্দু ভাষায় কিজোম্বা শব্দের অর্থ হলো ‘পার্টি’ বা ‘উৎসব’।
৪ দিন আগে
বাংলা ভাষাভাষী অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য ঝুমুর নাচ। নাচটি বিশেষভাবে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খন্ড, ওডিশা, আসাম অঞ্চলের চা-জনগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। বাংলাদেশের কিছু সীমান্তবর্তী এলাকায়ও ঝুমুর নাচের প্রভাব দেখা যায়।
৫ দিন আগে
ব্যক্তিগতভাবে আমি মনে করি, ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প একটি অত্যন্ত অপরিণত এবং অপরিকল্পিত সিদ্ধান্ত। পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা করার আগে আমাদের আরও মৌলিক একটি বিষয় মোকাবিলা করা প্রয়োজন। ফারাক্কা ব্যারাজের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি পায় না। চুক্তি সইয়ের পরও আমরা ধারাবাহিকভাবে...
১০ দিন আগে