কণ্ঠস্বর কী এমন করতে পারে, এমনটি ভাবেন অনেকে। এর উত্তরে বলা যেতে পারে, কণ্ঠস্বর কী না করতে পারে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত রাখতে, সাহস জোগাতে বড় ভূমিকা পালন করেছিল বাংলাদেশ বেতার।
শুধু আমাদের দেশে নয়, বেতার এখনো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বের বিভিন্ন দেশে। এ মাধ্যমে শুধু যোগাযোগ নয়, শিক্ষার কাজও করে যাচ্ছেন অনেকে, যেমন আফগানিস্তানের বেগম রেডিও। এই বেতার স্টেশন থেকে আফগান মেয়ে ও নারীদের শিক্ষার জন্য বিভিন্ন আয়োজন সম্প্রচার করা হয়। শুধু তা-ই নয়, বেগম টিভি নামের একটি ফ্রান্সভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আফগানিস্তানে ঘরবন্দী নারীদের জন্য শিক্ষামূলক এবং কিছু বিনোদন অনুষ্ঠান সম্প্রচার করে। বেগম একাডেমি মেয়েদের বিনা মূল্যে মাল্টিমিডিয়া কোর্স পরিচালনাকারী একটি অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এসব উদ্যোগ চালু করেছেন একজন আফগান-সুইস মিডিয়া উদ্যোক্তা এবং সামাজিক আন্দোলনকর্মী হামিদা আমান।
২০২১ সালে ক্ষমতা দখল করার পর থেকে তালেবান সরকার আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ কঠোরভাবে সীমিত করেছে। একটি কঠোর ইসলামিক আইনের ব্যাখ্যা অনুসরণ করে তারা ঘোষণা দেয়, সব নারীকে বোরকা পরতে হবে। এরপর এমন কিছু আইন জারি করা হয়, যেগুলোর মাধ্যমে আফগান নারীরা জনজীবন থেকে হারিয়ে যাওয়ার উপক্রম হন; কিন্তু কোনো কিছুই একেবারে থেমে যায় না।

যখন তালেবান শাসন আফগান মেয়েদের মাধ্যমিক শিক্ষায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে, তখন মিডিয়া উদ্যোক্তা হামিদা আমান সিদ্ধান্ত নেন বেগম একাডেমি চালু করার। তালেবান বিধিনিষেধের কারণে যারা স্কুলে যেতে পারছে না, এই প্ল্যাটফর্ম তাদের মাধ্যমিক শিক্ষার কোর্স সরবরাহ করে। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পাঁচ মাস আগে ৮ মার্চ নারী দিবসে প্রতিষ্ঠিত হয় বেগম রেডিও। এটি কাবুল ও আশপাশ এলাকায় সম্প্রচার শুরু করে সে সময়। পাশাপাশি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয় তাদের পাঠ্যক্রম। গত বছর শিক্ষামূলক প্ল্যাটফর্মটি দারি ও পশতু ভাষায় সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী সাজানো ৮ হাজার ৫০০-এর বেশি ভিডিও প্রকাশ করেছে। বেগম রেডিও মূলত নারী পরিচালিত এবং নারীদের জন্য উন্মুক্ত একটি বেতার। ২০২৩ সালের মার্চ মাসে বেগম টিভি চালু করেন হামিদা। সেখানে স্যাটেলাইটের মাধ্যমে বেগম একাডেমির কোর্স সম্প্রচার করা হয়।
আফগানিস্তানে জন্ম নেওয়া হামিদা বড় হয়েছেন সুইজারল্যান্ডে। সোভিয়েত ইউনিয়নের আক্রমণের পর তাঁর পরিবার সুইজারল্যান্ড চলে যায়। লেখাপড়া শেষে তিনি আফগানিস্তানে নারীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরিতে কাজ শুরু করেন। দক্ষিণ এশিয়ায় একটি সম্মানজনক উপাধি বেগম। এটি সাধারণত বিবাহিত মুসলিম নারীকে সম্বোধন করতে ব্যবহার করা হয়। বেগম রেডিও, বেগম টিভি ও বেগম একাডেমি মূলত নারীদের কণ্ঠস্বর। যেখান থেকে নারীদের কথা বলা হয়, নারীদের জন্য কথা বলা হয়। হামিদা আমানের এসব উদ্যোগ আফগান নারীদের শিক্ষার অধিকার ও স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বেতার স্টেশনটি সম্পর্কে আমান বলেন, ‘এই স্টেশন নারীদের কণ্ঠ—তাঁদের কষ্ট, হতাশা প্রকাশের একটি মাধ্যম।’

সমাজে ঘৃণা-বিদ্বেষের চর্চা বাড়ছে। নারীর ওপর দায় চাপানোর প্রথাগত চর্চার বিস্তার ঘটছে। সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি ও ধর্মকে নানাভাবে নারীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টাও করা হচ্ছে। একই সঙ্গে নারীর অগ্রগতিকে রোধ করার জন্য কুসংস্কারাছন্ন উগ্র বক্তব্য দেওয়া হচ্ছে। এসব কিছুই লিঙ্গভিত্তিক...
২ দিন আগে
১১ জুন পর্দা উঠছে ফিফা ফুটবল বিশ্বকাপের। বৈশ্বিক এই উন্মাদনা ঘিরে চারদিকে যখন তুমুল আলোচনা, তখন একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন সামনে চলে আসে—কেন আমাদের অবচেতনে ‘বিশ্বকাপ’ বলতেই শুধু পুরুষদের টুর্নামেন্ট ভেসে ওঠে? অথচ ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল থেকে শুরু করে প্রায় সব খেলাতেই নারীদেরও নিজস্ব...
৫ দিন আগে
‘এক বেলার খাবার রানতি ঘণ্টার পর ঘণ্টা পাতা কুড়াতি হয়। কোমরব্যথা, ঘাড়ব্যথা—এইগুলা তো আছেই। এরপর ঘণ্টার পর ঘণ্টা কাটাতি হয় পাকঘরে। চুলার ধোঁয়ায় শ্বাসকষ্ট, প্রেশার—আরও কত রোগ!’ বলছিলেন জামালপুরের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি গ্রামের গৃহবধূ তাসলিমা বেগম। তিনি জানান, প্রতিদিনের রান্নার জন্য জ্বালানি...
৫ দিন আগে
মেক্সিকোতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ নিখোঁজ। এ সংখ্যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দর্শকসংখ্যার চেয়ে বেশি! তবে মেক্সিকো সরকার এই বিষয়ে উদাসীন বলে দাবি করেছে দেশটির নিখোঁজ মানুষদের সন্ধানকারী নারী সংগঠনগুলো। তাই তারা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ...
৫ দিন আগে