
একটি চিঠি সংকলন বই প্রকাশের মাধ্যমে নারী দিবসকে ভিন্নভাবে উদ্যাপন করেছে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সমাজে নারীদের অসামান্য অবদানকে সম্মান জানিয়ে ‘তুমি যেমন’ শিরোনামের এই সংকলন প্রকাশিত হয়েছে ১৭ মার্চ। এই প্রকাশনার মাধ্যমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শ্রদ্ধা জানিয়েছে বিশ্বের প্রত্যেক নারীকে, যাঁরা অসমতাপূর্ণ পৃথিবীর মধ্যে বসবাস করেও মানবসভ্যতাকে পরিপূর্ণতা এনে দিয়েছেন।
নারীরা পরিবার ও সমাজে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হন এবং যা তাঁদের অগ্রগতি ও অধিকার রক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, সে বিষয়গুলো নিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা করেন অতিথিরা। অতিথিরা বিশেষভাবে নারীদের প্রতি সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (ডেভেলপমেন্ট-জেন্ডার ইকুয়ালিটি) স্টেফানি সেন্ট-লরেন্ট ব্রাসার্ড। তিনি বলেন, ‘ন্যায়বিচারের পক্ষে কথা বলা এবং যাঁরা নিজেদের কথা বলতে পারেন না, তাঁদের জন্য আওয়াজ তোলা আমাদের সবার দায়িত্ব। জেন্ডার সমতায় স্থায়ী পরিবর্তন আনতে হলে নারীদের অর্জন উদ্যাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ।’
বইটি সম্পর্কে বাংলাদেশ নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্স্টেন্স বলেন, এই বই একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে জেন্ডার সমতা আরও বিকশিত হয়। শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে নারীরা তাঁদের দক্ষতা অসাধারণভাবে প্রমাণ করেছেন, বইটিতে সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে