শুরুর দিনেই বাজার মাতাল শাওমি ১৪ সিরিজের ফোন। গতকাল চীনের বাজারে এক দিনের জন্য রাখা শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো মডেলের সব ফোন মাত্র চার ঘণ্টায় বিক্রি শেষ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোচায়না এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই ফোন বিক্রির ক্ষেত্রে কতগুলো বিষয় ভূমিকা রেখেছে। এগুলোর মধ্যে আছে ফোনটির চমৎকার ডিজাইন, স্ন্যাপড্রাগন ৮ জেন, ৩ চিপসেট ও শাওমির নতুন হাইপারওএস অপারেটিং সিস্টেম।
এ ছাড়া দুটি ফোনেই প্রাইমারি ক্যামেরায় রয়েছে লেইকা সুমিলাক্স লেন্স ও লাইট হান্টার ৯০০ সেনসর, যা উন্নত মানের ছবি তুলতে সাহায্য করবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুতে শাওমি বলেছে, বছরের ‘প্রথম দিনের ও পুরো দিনের’ বিক্রির সব রেকর্ড ভেঙেছে নতুন এই সিরিজ। টিমল, জিংডং মল, ডুয়িন ও কুয়াইশোর মতো চীনের অনলাইন স্টোরে চার ঘণ্টার মধ্যে শাওমি ১৪ সিরিজের সব ফোন বিক্রি হয়ে যায়। তবে শাওমি ১৪ ও ১৪ প্রো বিক্রির প্রকৃত সংখ্যা জানায়নি এই কোম্পানি।
ব্র্যান্ডটি বলেছে, বাজারে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে শাওমি ১৪ সিরিজটির প্রাথমিক পর্যায়ের বিক্রি আগের প্রজন্মের চেয়ে ছয় গুণ বেড়েছে।
শাওমির ভাইস প্রেসিডেন্ট জিয়াওয়ান ওয়াং বলেন, বিশালসংখ্যক গ্রাহক ১৪ সিরিজ ফোন কেনার ফলে শাওমির প্রধান অনলাইন স্টোরে কারিগরি সমস্যা দেখা দেয়।
শাওমি ১৪ সিরিজের দাম
শাওমি ১৪ মডেলের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভার্সনের দাম ৫৪৬ ডলার, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম ৫৮৭ ডলার।
আবার ১৬ জিবি ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ এবং ১৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের দাম যথাক্রমে ৬২৮ ও ৬৮৩ ডলার।
এদিকে শাওমি ১৪ প্রোর দাম একটু বেশি। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৬৮৩ ডলার এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৭৫০ ডলার।
আবার শাওমি ১৪ প্রোর ১৬ জিবি ও ১ টিবি স্টোরেজ ভার্সনের দাম ৮১৯ ডলার। তবে টাইটেনিয়াম অ্যালয় ফ্রেমসহ ১৬ জিবি ও ১ টিবি ভার্সনের দাম ৮৮৮ ডলার।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের পাশাপাশি গেমিং ও লাইভস্ট্রিমিং সেবাতেও আসছে নতুন বিধিনিষেধ।
১ ঘণ্টা আগে
একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
২ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে