
এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ যুক্ত সার্ভারগুলোতে অতিরিক্ত তাপ উৎপন্ন করেছে। এর ফলে নতুন ডেটা সেন্টার চালু করার জন্য যথেষ্ট সময় পাবে না বলে কিছু গ্রাহক উদ্বেগ প্রকাশ করেছে। গত রোববার দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাকওয়েল গ্রাফিকস প্রসেসিং ইউনিটগুলো সার্ভার র্যাকগুলোর সঙ্গে সংযুক্ত হলে অতিরিক্ত তাপ উৎপন্ন করে। এই র্যাকগুলো ৭২টি চিপ ধারণ করার জন্য ডিজাইন করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনভিডিয়ার কর্মী, গ্রাহক এবং সরবরাহকারীদের তথ্য অনুযায়ী, এনভিডিয়া তার সরবরাহকারীদের কয়েকবার র্যাকগুলোর ডিজাইন পরিবর্তন করতে বলেছে, যাতে তাপের সমস্যা সমাধান করা যায়।
এনভিডিয়ার মুখপাত্র সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন, শীর্ষ ক্লাউড সেবা প্রদানকারীদের সঙ্গে কাজ করছে এনভিডিয়ার ইঞ্জিনিয়ারিং দল। ইঞ্জিনিয়ারিংয়ে যে পরিবর্তনগুলো হচ্ছে তা স্বাভাবিক।
গত মার্চ মাসে ব্ল্যাকওয়েল চিপ উন্মোচন করে এনভিডিয়া। এর আগে কোম্পানিটি জানিয়েছিল যে, সেগুলো দ্বিতীয় ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) গ্রাহকের কাছে সরবরাহ করা হবে। তবে পরে এটি দেরিতে সরবরাহ করা হয় যা ফেসবুকের মূল কোম্পানি মেটা, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ও মাইক্রোসফটের মতো বিভিন্ন গ্রাহকদের ওপর প্রভাব ফেলে।
এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপটি আগের চিপের তুলনায় আরও শক্তিশালী এবং দ্রুত কাজ করতে পারে। ব্ল্যাকওয়েল চিপটি এটি কাজের গতি বাড়ানোর জন্য দুটি সিলিকন টুকরো একত্রিত করে একটি নতুন চিপ তৈরি করেছে। এটি চ্যাটবট থেকে উত্তর প্রদান করার মতো কাজে ৩০ গুণ বেশি গতিশীল।
মাইক্রোসফট, অ্যালফাবেট এবং অন্যান্য বৃহত্তম কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে এনভিডিয়া। কোম্পানিগুলো উন্নত এআই কম্পিউটিং ক্ষমতা তৈরি করতে এবং উদীয়মান প্রযুক্তিতে আধিপত্য প্রতিষ্ঠা করতে প্রতিযোগিতা করছে।
এনভিডিয়ার কোম্পানির শেয়ার তর গত বছরের নভেম্বরে ১২ শতাংশ বেড়েছে, এবং ২০২৪ সালে এখন পর্যন্ত এর মূল্য তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
ট্রাম্পের জয়ের পর এনভিডিয়ার বাজার মূল্য ৩ দশমিক ৬ ট্রিলিয়ন মূল্য ছাড়িয়েছে।

একটি ছোট অ্যাপার্টমেন্টে একা বসবাস করেন ৭৮ বছর বয়সী বৃদ্ধা ব্যাং চুন-জা। এখন তাঁর দিন কাটছে শিশুর মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত একটি পুতুলের সঙ্গে কথা বলে। বাইরে থেকে ঘরে ফিরলে এই এআই পুতুলটি তাঁকে স্বাগত জানায়...
১ দিন আগে
হঠাৎ দেখা দেওয়া প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে সমস্যা দেখা দেওয়ার পর রাত সাড়ে আটটার পর অনেক ব্যবহারকারী আবারও ফেসবুকে প্রবেশ করতে সক্ষম হন।
৩ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই সমস্যা শুরু হয়।
৩ দিন আগে
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালত এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে একটি চলমান দেওয়ানি মামলা বাতিল ঘোষণা করেছেন। মামলার উভয় পক্ষের আইনজীবীরা তাঁদের আইনি খসড়া বা ‘ব্রিফ’ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করেছিলেন এবং সেখানে ভুয়া আইনি নথির উল্লেখ ছিল—এমন তথ্য...
৪ দিন আগে