শীর্ষ বাছাই ইগা সিয়াতেককে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না এলিনা সভিতোলিনার। আবারও উইম্বলডনের শেষ চারে থামলেন তিনি। তৃতীয় বাছাই ইউক্রনীয়কে বিদায় করে সেন্টার কোর্টের ফাইনালে উঠেছেন মার্তেকা ভন্দ্রোসভা।
প্রথম অবাছাই হিসেবে নারী এককের উইম্বলডনের ফাইনাল নিশ্চিত করলেন ২৪ বছর বয়সী চেক তারকা। উন্মুক্ত যুগে এই কীর্তি আর কারও নেই। ১৯৬৩ সালে অবাছাই নারী হিসেবে সবশেষ উইম্বলডনের ফাইনাল খেলেছিলেন টেনিস কিংবদন্তি বিলি জিন কিং, সেটি উন্মুক্ত যুগের পাঁচ বছর আগে।
ভন্দ্রোসভা এর আগে কখনো অল ইংল্যান্ড ক্লাবের দ্বিতীয় রাউন্ড পেরোতে পারেননি। এবারই প্রথম সেন্টার কোর্টে খেলছেন তিনি। আর একের পর ‘জায়ান্ট’ বধ করে ফাইনালে। তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৯ মাস আগে সন্তান জন্ম দেওয়া সভিতোলিনা। ভন্দ্রোসভা জিতেছেন ৬-৩,৬-৩ গেমে। আগামী শনিবারের ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন বেলারুশের মেয়ে আরিনা সাবালেঙ্কা বা তিউনিসিয়ার ওনস জাবিরকে। আজ সেন্টার কোর্টের আরেক সেমিতে মুখোমুখি হয়েছেন তারা। ফাইনালে যে জিতুক না কেন, এবার নতুন রানি পাবে উইম্বলডন।
২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন দিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলেন ভন্দ্রোসভা। চার বছর পর আরেকটি ফাইনালে ওঠা যেন বিশ্বাসই হচ্ছে না চেক প্রজাতন্ত্রের মেয়ে, ‘আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না। আমি খুবই খুশি। এলেনা দুর্দান্ত লড়াকু এবং খুবই ভালো মেয়ে। এটা খুবই কঠিন ম্যাচ ছিল।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৮ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে