মাত্র ৩৬ বছর বয়সে মারা গেছেন তিনবারের ডব্লিউডব্লিউই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রে ওয়েট। তাঁর স্বাস্থ্যগত সমস্যার বিষয়টি প্রকাশ করা হয়নি। গত ফেব্রুয়ারিতে শেষবার তাঁকে রিংয়ে দেখা গেছে। তবে ওয়েটের পরিবার বলছেন, এই মৃত্যু আকস্মিক।
ওয়েটের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডব্লিউডব্লিউই কনটেন্ট কর্মকর্তা ট্রিপল এইচ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, ওয়েট অপ্রত্যাশিতভাবে চলে গেছেন। এই রেসলারের আসল নাম উইন্দাম রটুন্ডা।
ওয়েটের মৃত্যুতে শোক জানিয়েছেন ‘আকা দ্য রক’ নামে পরিচিত ডোয়াইন জনসন। টুইটারের নতুন নামকৃত এক্স-এ তিনি তিনি লিখেছেন, ‘হৃদয়বিদারক। তাঁর প্রতি সব সময় শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। তাঁর উপস্থিতি, প্রোমো ও রিংয়ে তাঁর কাজ ভালো লাগত।’
ডব্লিউডব্লিউই কমেন্টেটর মিক ফোলি লিখেছেন, ‘ব্রে ওয়েটকে নিয়ে আমার উচ্চাশা ছিল। তিনি সত্যিকারের স্বপ্নদর্শী ছিলেন।’
ওয়েটের বেড়ে ওঠা রেসলার পরিবারে। তাঁর পিতামহ ছিলেন আমেরিকান রেসলার ব্ল্যাকজ্যাক মুলিগান। ২০১৬ সালে তিনি মারা যান। ওয়েটের বাবা মাইক রটুন্ডাও ছিলেন রেসলার। ছোট ভাই বো ডালাসও ডব্লিউডব্লিউইর পরিচিত মুখ। নিজের চেষ্টাতে খ্যাতি পেয়েছেন ওয়েট, হয়েছেন কিংবদন্তি।
তাঁর জন্ম ১৯৮৭ সালের ২৩ মে, ফ্লোরিডার ব্রুকসভিলে। স্কুল পর্যায়ে ওয়েট রাজ্য রেসলিং চ্যাম্পিয়ন হোন এবং ট্রয় বিশ্ববিদ্যালয়ে ফুটবল নিয়ে বৃত্তি পান। তবে স্নাতক হওয়ার আগেই কোর্স ছেড়ে পেশাদারী রেসলার হওয়ার দিকে মনোযোগ দেন। ২০০৯ সারে পেশাদার রেসলার হিসেবে অভিষেক হয় তাঁর।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে