
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে স্থাপনার নাম পরিবর্তন নতুন কিছু নয়। এবারও পরিবর্তন হচ্ছে অনেক স্টেডিয়ামের নাম। আজ জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, রাজধানীর পল্টনে অবস্থিত ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে’র নাম বদলে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’ করা হয়েছে।
১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামের বয়স এখন ৭১ বছর। দীর্ঘ সময়ে স্টেডিয়ামটির নাম ‘ঢাকা স্টেডিয়াম’ থাকলেও ১৯৯৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন স্টেডিয়াম নাম বদলে ‘বঙ্গবন্ধু স্টেডিয়াম’ করা হয়। এত দিন সেটিই ছিল। এখন নাম ‘জাতীয় স্টেডিয়াম’ হয়ে যাচ্ছে।
পাকিস্তান আমলে মূলত ক্রিকেটকে ভাবনায় রেখে স্টেডিয়ামটি নির্মিত হলেও স্বাধীন বাংলাদেশে সব ধরনের খেলাই হয়েছে এই স্টেডিয়ামে। দেশের ক্রিকেট-ফুটবলের ঐতিহাসিক সব ম্যাচের সাক্ষী যেমন হয়েছে, তেমনি ক্রিকেট বিশ্বকাপ, সাফের মতো বড় বড় ইভেন্টও হয়েছে এই স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে পা পড়েছে বিশ্বের কত বড় বড় স্বনামধন্য ক্রীড়াবিদের। ২০০৫ সাল থেকে ক্রিকেট চলে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ফুটবল, অ্যাথলেটিকসের জন্য নিবেদিত হলেও গত চার বছর স্টেডিয়ামটি খেলাশূন্য সংস্কার কাজের জন্য।
শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামই নয়, গত এক সপ্তাহে দেশের ১৫০টি স্টেডিয়ামের নাম বদল করা হয়েছে। এর আগে উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে পরিচিত ছিল। তবে জাতীয় ক্রীড়া পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নামে করা হয়েছে।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে