
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। দুটি অলিম্পিক সোনাজয়ী ৪১ বছর বয়সী সাবেক এই সাঁতারু আইওসিতে জার্মানির থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন বাখ। কভেন্ট্রি শুধু আইওসির প্রথম নারী সভাপতিই নন, তিনি প্রথম আফ্রিকান এবং সর্বকনিষ্ঠ সভাপতিও।
গ্রিসের কস্তা নাভারিনোয় আজ আইওসির ১৪৪তম সভায় লর্ড কো এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হন কভেন্ট্রি। নির্বাচনে ছয়জন জয়ী হওয়ার পর তিনি আইওসির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আইওসি নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি কেউ না পেলে দ্বিতীয় রাউন্ডে ভোট হয়। সে ক্ষেত্রে কম ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন। এভাবে কেউ অর্ধেকের বেশি সমর্থন না পাওয়া পর্যন্ত ভোটাভুটি চলতে থাকে। গতকালের নির্বাচনে কভেন্ট্রি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যান প্রথম রাউন্ডেই। ৯৭ ভোটের মধ্যে ৪৯টিই পড়ে কভেন্ট্রির পক্ষে।
২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান আইওসি প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন কভেন্ট্রি। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকের পর সাঁতার ছেড়ে রাজনীতিতে আসেন কভেন্ট্রি। ২০১৮ সাল থেকে তিনি জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীও।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে