স্প্রিন্টের রাজা উসাইন বোল্টের ক্রিকেট প্রেমের কথা কারও অজানা নয়। একটু সময় পেলেই ছুটে যান বন্ধু ক্রিস গেইলের সঙ্গে দেখা করতে। নেন ক্রিকেট দীক্ষা। গেইল তাঁর আইপিএল ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সে কারণে তিনিও বেঙ্গালুরুর ভক্ত।
টি-টোয়েন্টি সবচেয়ে পছন্দের সংস্করণ হওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়েও বেশ কয়েকবার আগ্রহ প্রকাশ করতে দেখা গেছে বোল্টকে। বিশ্বের দ্রুততম মানব এবার সরাসরি জানিয়ে দিলেন, খেলতে চান অর্থের ঝনঝনানির আসরে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস আয়োজিত নেতৃত্ব সম্মেলনে এ ইচ্ছের কথা জানান বোল্ট।
সম্মেলনে ভারতীয় সাংবাদিক আয়াজ মেমন বোল্টের কাছে জানতে চান, সামনেই আইপিএলের নিলাম। আগামী বছর থেকে টুর্নামেন্ট হবে ১০ দলের। তিনি খেলতে কতটা আগ্রহী?
প্রশ্ন শুনেই একগাল হাসিতে বোল্টের জবাব, ‘অবশ্যই খেলতে চাই। প্রস্তুতি নিয়ে নিজেকে আইপিএলের জন্য ফিট করে তুলব।’
আটটি অলিম্পিক সোনা জয়ী বোল্টের খেলোয়াড়ি জীবনের শুরুটা হয়েছিল ক্রিকেট দিয়েই। পরে ক্রিকেট কোচই দৌড়ের গতিতে বিস্মিত হয়ে তাঁকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিয়ে আসেন।
নেতৃত্ব সম্মেলনে সে কথাও জানালেন বোল্ট, ‘আমাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আনেন ক্রিকেট কোচ। যখন ছোট ছিলাম, তখন দেশে (জ্যামাইকায়) দুটি প্রধান খেলা ছিল—ক্রিকেট ও ফুটবল। বাবা ছিলেন ক্রিকেটের অন্ধ ভক্ত। ফুটবল নিয়েও বেশ উন্মাদনা ছিল।’
‘আমি শুধু ক্রিকেট ভালোবাসতাম। ক্রিকেটার হতে চাইতাম। কিন্তু আমার ক্রিকেট কোচ লক্ষ্য করেন, ফাস্ট বোলিং করার সময় আমি খুব জোরে দৌড়াই। আমাকে ডেকে তিনি বললেন, তোমার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যাওয়া উচিত। তাঁর কথা শুনে ক্রিকেট ছেড়ে স্প্রিন্টে ঝুঁকলাম। যদিও শুরুর দিকে মানিয়ে নিতে কষ্ট হয়েছিল’—যোগ করেন ৩৫ বছর বয়সী মহাতারকা।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪০ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে