
ক্যারিয়ারে এক রকম যতি চিহ্ন পড়ার মতো অবস্থা হয়ে যায় পল পগবার। কারণ নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে এ বছরের ফেব্রুয়ারিতে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় তাঁকে। বয়সও হয়ে গেছে ৩১ বছর। অবশেষে সেই শাস্তি থেকে কিছুটা হলেও রেহাই পাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিলের পর পগবার নিষেধাজ্ঞা চার বছর থেকে ১৮ মাসে নেমে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, পগবা ২০২৫ সালের জানুয়ারি থেকে অনুশীলন করতে পারবেন। প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারবেন মার্চ থেকে। পগবার ক্ষেত্রে ১৮ মাসের নিষেধাজ্ঞার সময়টা হিসাব করা হবে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে।
নিষেধাজ্ঞা কমার খবর তো যেকোনো ফুটবলারের জন্যই স্বস্তির নিশ্বাস ফেলার মতো ব্যাপার। ফ্রান্সের ৩১ বছর বয়সী মিডফিল্ডার নিষেধাজ্ঞা কমার পর এক বিবৃতিতে বলেন, ‘দুঃস্বপ্নের শেষ হলো অবশেষে। সেই দিনের জন্য মুখিয়ে আছি আমি। যেদিন নিজের স্বপ্নের পথে আবার চলা শুরু করব।’ শাস্তি কমার সুখবর যে কতটা স্বস্তির, সেটা বোঝাতে সামাজিক মাধ্যমে অনেকে বিভিন্ন রকম পোস্ট করেন। পগবা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত রাতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। ফ্রান্স জাতীয় দলের বুট ও মোজা পরার একটি ছবি দিয়েছেন তিনি। ফরাসি ফুটবলার বালুঘড়ির ইমোজি দিয়েছেন। বোঝাতে চাইলেন মাঠের ফুটবলে ফিরতে তিনি কতটা মরিয়া। পগবাকে নিয়ে ডোপ–কাণ্ডের শুরু গত বছরের আগস্ট থেকে। সে বছরের ২০ আগস্ট সিরি ‘আ’তে মুখোমুখি হয় জুভেন্টাস–উদিনেস। ম্যাচ শেষে ডোপিং টেস্টে পগবার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকার ব্যাপারটি ধরা পড়ে। এই পরীক্ষার পর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাময়িক নিষিদ্ধ করা হয় পগবাকে। পরবর্তীতে ৬ অক্টোবর ‘কাউন্টার-অ্যানালাইসিসে’ও একই ধরনের ফল পাওয়া যায়। নিষিদ্ধ ড্রাগ নেওয়ার ঘটনায় চার বছরের নিষেধাজ্ঞা সাধারণ শাস্তি।
২০১৩ সাল থেকে ফ্রান্সের জার্সিতে খেলছেন পগবা। আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে করেছেন ১১ গোল। অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১ গোল করেন তিনি। ফ্রান্স জিতেছিল ৪-২ গোলে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে