
২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়াটা সৌদি আরবের যখন সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছে, তখনই বিশ্বকাপ প্রার্থিতা থেকে মরুর দেশটিকে বাদ দেওয়ার দাবি তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়া এড়াতে এবং মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে সৌদির আয়োজক হওয়ার প্রক্রিয়া বন্ধ করতে বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।
জুরিখে ১১ ডিসেম্বর হবে ফিফা কংগ্রেস। যার আগেই ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক প্রার্থিতার মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করবে ফিফা। তার আগেই সৌদির বিশ্বকাপ প্রার্থিতা বাতিলের দাবি তুলল অ্যামনেস্টি। ফিফার সেই কংগ্রেসেই সদস্য দেশগুলোর ভোটাভুটিতেই নিশ্চিত হবে সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়াটা। যদিও ২০৩৪ বিশ্বকাপে আয়োজক হওয়ার প্রার্থিতায় আছে শুধু সৌদি আরব। এই বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রার্থিতা দেওয়ার যে শেষ সময়সীমা ছিল, তার মধ্যে প্রার্থিতা দিয়েছে শুধু সৌদি আরবই। তাই প্রার্থিতায় সৌদির প্রতিপক্ষ কেউ না থাকলেও ফিফা কংগ্রেসে সৌদির প্রার্থিতার পক্ষে কিংবা বিপক্ষে ভোট দেওয়া কিংবা ভোট প্রদান থেকে বিরত থাকতে পারবেন ফিফার ২১০ সদস্য দেশ। আয়োজক হওয়ার জন্য সৌদির প্রার্থিতার পক্ষে চাই ১০৬ ভোট।
কিন্তু সেই ভোটাভুটির আগে অ্যামনেস্টি আর স্পোর্টস অ্যান্ড রাইট অ্যালায়েন্সের (এসআরএ) দাবি, সৌদির মানবাধিকার পরিস্থিতি খুবই নাজুক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের শ্রম অধিকার ও ক্রীড়া বিষয়ক প্রধান স্টিভ ককবার্ন বলছেন, সংস্কারের বিশ্বাসযোগ্য নিশ্চয়তা না পেয়ে সৌদি আরবকে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে দেওয়াটা হবে দেশটির অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির চরম উপেক্ষা। এতে অনুরাগীরা বৈষম্যের শিকার হবে, অভিবাসী শ্রমিকেরা আরও শোষণের শিকার হবে, অনেকে মারাও যাবে বলে আশঙ্কা অ্যামনেস্টির।
নারী অধিকারের প্রতি সম্মান না দেখানো, দেশের মানুষের ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা না থাকার অভিযোগ তো অনেক আগে থেকেই আছে দেশটির সরকারের ওপর।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৪ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে