
জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার জন্য বাড়তি সময় চাওয়াটা নতুন কিছু নয়। ৬ বছরেরও বেশি সময় হতে চলল, কিন্তু সংস্কার চলছে কচ্ছপের গতিতেই। আজ জাতীয় অ্যাথলেটিকস চলার সময় দেখা গেল গ্যালারির কিছু অংশের কাজ এখনো বাকি, বসেনি চেয়ারও।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বাড়তি সময় চাওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। কিন্তু তা নাকচ করে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বরং সংস্কার কাজে অনিয়মের গন্ধ পাচ্ছেন তিনি। জানালেন, ৬ বছরে দুই তিনটা নতুন স্টেডিয়াম বানানো যায়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।
সংস্কার কাজের অনিয়ম নিয়ে আসিফ বলেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’
বিভিন্ন ফেডারেশনের ওপর আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। তাই সব ফেডারেশনকেই গত দুই বছরের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে বাজেটের অর্থ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, ‘ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। ইতিমধ্যেই বিপিএলের কিছু রিপোর্ট এসেছে বিপিএল সংক্রান্ত। এ ছাড়া সব ফেডারেশনকে আমরা বলেছি আগের দুই বছরের অডিট রিপোর্ট জমা না দিলে বাজেটের অর্থ ছাড় দেব না। কোনো প্রকার দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। আগে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে ফেডারেশনকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অডিটের কাজ শেষ হলে আমরা তদন্ত করব।’

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৭ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৮ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪২ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে