সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তেমনটাই হয়েছে স্টুটগার্টে স্পেন-জার্মানি ম্যাচে। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। টানটান উত্তেজনার ম্যাচে সামান্য ব্যাপারও অনেক সময় গতিপথ পাল্টে দিতে পারে। তেমনই এক ঘটনা ঘটেছে গত রাতে স্টুটগার্টে।
নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়েছিল স্পেন-জার্মানি ম্যাচ। অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর পরও ১০৫ মিনিট শেষে দেখা গেছে ১-১ সমতা। তখন ডি বক্সের বাইরে থেকে সজোরে শট নেন জামাল মুসিয়ালা। মুসিয়ালার শট স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেলার হাতে লেগে যায়। শট এতটাই বুলেট গতিতে ছিল যে কুকুরেলা হাত নামানোর সুযোগই পাননি। হ্যান্ডবল হওয়ায় পেনাল্টির দাবি করেন জার্মান ফুটবলাররা। রেফারি অ্যান্থনি টেলর পেনাল্টির বাঁশি তো বাজানইনি, এমনকি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখার পরও সিদ্ধান্ত একই থাকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জার্মানির কোচ হুলিয়ান নাগলসমান প্রশ্ন তুলেছেন, এটা কেন হ্যান্ডবল দেওয়া হলো না? জার্মানির কোচ বলেন, ‘এটা (হ্যান্ডবল) নিয়ে বেশি কথা বলতে চাই না। তবে বলের লক্ষ্য কোন দিকে ছিল, সেটা ভালোমতো দেখা উচিত ছিল। ফুটবলে তো এটা সম্ভব নয় যে কেউ একজন গ্যালারিতে শট নিলেন এবং হাতে গিয়ে পৌঁছাল। কখনোই এটা পেনাল্টি নয়। যখন বল লক্ষ্য বরাবর যায় এবং কারও হাতে লেগে যায়, তখন তো আপনি লক্ষ্য নিয়ে কথা বলতে পারেন না।’
রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় স্পেন। ১১৯ মিনিটে স্পেনের সেন্ট্রাল মিডফিল্ডার মিকেল মেরিনো জয়সূচক হেডটি করেন। তিনি বদলি হিসেবে নেমেছিলেন ৮০ মিনিটে। ম্যাচ হারায় হ্যান্ডবলকে অবশ্য দায়ী করছেন না নাগলসমান। তবে প্রযুক্তি আরও উন্নত হওয়া উচিত বলে মনে করেন জার্মান কোচ, ‘বলটা কোন দিকে শট করা হয়েছে, সেটা দেখতে হবে। কফি নিয়ে আসার জন্য আমাদের ৫০টি রোবট আছে। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো একটা বিষয় তো থাকা উচিত যে ক্রস এবং শটগুলো কোন দিকে যাবে। এটা তো সবচেয়ে সহজ ব্যাপার। শট কোন দিকে যাচ্ছে, সেটা আমাদের দেখা উচিত। তবে সেটাই একমাত্র কারণ না যে ম্যাচটা আমরা হেরে গেছি।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৬ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে