
ভিনিসিয়ুস জুনিয়র, নাকি রদ্রি—কার হাতে উঠবে এবারের ব্যালন ডি’অর? নাকি তাঁদের পেছনে ফেলে হাসবেন জুড বেলিংহাম! যাঁর হাতেই উঠুক, ব্যালন ডি’অর যে নতুনের হাতে উঠছে, সেটি নিশ্চিত।
প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আজ রাতে ব্যালন ডি’অরের ৬৮তম সংস্করণের ফেবারিটের তালিকায় অবশ্য এবার বেশি শোনা যাচ্ছে ভিনি ও রদ্রির নাম। গত মৌসুমে দুজনই ছিলেন দারুণ ছন্দে। রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, স্পেনকে এনে দিয়েছেন ইউরো। আর ভিনি ও বেলিংহাম রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে রাখেন বড় অবদান।
মেয়েদের মধ্যে ফেবারিট ক্যারোলিন গ্রাহাম হানসেন ও ম্যালোরি সোয়ানসনক। তাঁদের সঙ্গে আছেন লিওঁর আদা হেগেরবার্গ। গত বছর মেয়েদের ব্যালন ডি’অর উঠেছিল আইতানা বোনমাতির হাতে। এবারও সংক্ষিপ্ত তালিকায় আছেন তিনি। তবে ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় নেই লিওনেল মেসি। গত বছর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গত ২১ বছরের মধ্যে এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর কেউ। ২০০৮ থেকে ২০২৩—মোট ১৩টি ব্যালন ডি’অর জিতেছেন দুজনে। মাঝে সেই সাম্রাজ্যে ভাগ বসাতে পেরেছেন শুধু দুজন—লুকা মদরিচ (২০১৮) ও করিম বেনজেমা (২০২২)। এবার ‘মেসিলদো’ যুগের শেষ হচ্ছে। সংক্ষিপ্ত ৩০ জনের যে তালিকা, সেখানে নেই আগের কোনো ব্যালন ডি’অর জয়ী।
দেশের হয়ে কিছু জিততে না পারলেও ভিনি গত মৌসুমে ছিলেন সেরা ছন্দে। গত মাসে মার্কা তো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতে ব্যালন ডি’অর দিয়ে প্রচ্ছদও করে। রদ্রিকে নিয়েও বাজি ধরার লোক কম নেই। এই স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের সিটি সতীর্থ ইএসপিএনকে বলেছেন, ‘রদ্রির ব্যালন ডি’অর জেতা উচিত।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২৩ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
২ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে