
কদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এমএ আজিজ স্টেডিয়াম বাফুফেকে ২৫ বছরের জন্য ব্যবহারের অনুমতি দেয়। এতে অন্য খেলা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটল। এনএসসি তাদের সিদ্ধান্তে খানিকটা পরিবর্তন এনেছে। চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাও এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে পারবে। তেমনটা হলে ফুটবলের পাশাপাশি অন্য খেলাও হবে এই ভেন্যুতে। আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে এনএসসি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চট্টগ্রামের অবদান অনেক। ফুটবল, ক্রিকেট ছাড়াও হকি, ব্যাডমিন্টন এবং আরও অনেক খেলায় বন্দরনগরী বেশ সক্রিয়। দেশের বিভিন্ন খেলার অনেক খেলোয়াড়ই উঠে আসে এই চট্টগ্রাম থেকে। সে জন্য এমএ আজিজ স্টেডিয়াম শুধু ফুটবলকে ব্যবহারের অনুমতি দেওয়ায় চট্টগ্রামের অনেক সংগঠক ও সাবেক খেলোয়াড় দ্বিমত পোষণ করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা হয়। সেসব বিবেচনা করে এনএসসি আগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে।
বাফুফের এখনো নিজস্ব কোনো মাঠ নেই। তারা এনএসসির কাছ থেকে বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম চেয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরেই এই দুই স্টেডিয়াম ব্যবহার করছে বাফুফে। যদিও বর্তমানে দুটি স্টেডিয়ামের সংস্কার চলমান। সে জন্য একপ্রকার মাঠ সংকটেই ভুগছে ফেডারেশন। তা ছাড়া ফিফার অর্থায়নে কোনো স্টেডিয়াম সংস্কারের জন্যও সংশ্লিষ্ট স্টেডিয়াম অন্তত ২০ বছর লিজ থাকতে হয়। সেই বিবেচনায় এমএ আজিজ ২৫ বছরের জন্য বাফুফেকে দিয়েছিল এনএসসি।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৩ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২৭ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে