
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে ১৯১ রান গুটিয়ে যায় বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণি জাদুতে আউট হওয়ার আগে মুশফিক করেছিলেন ৪ রান। স্পিন মোকাবিলায় তিনিই দলের সবচেয়ে পারদর্শী ব্যাটার। ঘুরে দাঁড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে দারুণ কিছু করতে হবে বাংলাদেশকে। মুশফিকের অভিজ্ঞতা কাজ লাগানোরও একটা সুযোগ ছিল। কিন্তু দলের প্রয়োজনের সময় অযাচিত এক শটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
ইনিংসের ৪১.৪ ওভারে মুজারাবানির চতুর্থ স্টাম্পে করা ব্যাক অব লেংথের বাউন্স খেলাটা কেনইবা ব্যাট ছোঁয়াতে গেলেন। সহজেই তালুবন্দী করলেন প্রথম স্লিপে ক্রেইগ আরভিন। এবারও ফিরলেন চারের চক্কারে। লাল বলে শেষ ১২ ইনিংসের ৯ বারই বিশের নিচে আউট হয়েছেন মুশফিক। তবে দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক জানিয়েছেন, মুশফিককে নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন। বাংলাদেশ ক্রিকেটে তাঁর অর্জন ভুলে যাওয়ার নয়।
তৃতীয় দিন শেষে ১১২ রানের লিড নিয়েছে। বাংলাদেশ হাতে আছে ৬ উইকেট। দিনের খেলা শেষ সংবাদ সম্মেলনে মুশফিকের অর্জনের কথা স্মরণ করিয়ে দিলেন মুমিনুল, ‘তাকে নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন নই। তিনি এত দিন ধরে ক্রিকেট খেলছেন তিনি জানেন কীভাবে ব্যাট করতে হয়, রান করতে হয়। সবার ভুলে যাওয়া উচিত না বাংলাদেশ দলের জন্য তিনি কী করেছেন। তিনি যখন খেলেন ম্যাচসেরা হওয়ার মতো ইনিংস খেলেন।’
মুমিনুলের আশা মুশফিক যেহেতু এখন শুধু টেস্টেই খেলছেন, তাঁর জন্য ভালো করা সম্ভব, ‘টেস্টে যা যা তাঁর অর্জন তা কোনোভাবে ভুলে যাওয়ার নয়। দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন, এখন যেহেতু এক সংস্করণে মনোযোগী, তিনি আগের চেয়ে আরও ভালো করতে পারবেন। যখন একটা সংস্করণ খেলবেন তখন একটা লাইনে থাকা হয়, পারফর্ম করা সহজ হয়ে যায়।’ মুমিনুল অবশ্য প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৭ রান।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে