
তারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৬৮ রান করেন স্মিথ। ১১১ বল খেলেছিলেন প্রথম দিনে। ৩৪তম টেস্ট সেঞ্চুরি করতে তাঁর লেগেছে আর ৫৬ বল। ইনিংসের ১০১তম ওভারের শেষ বলে নীতিশ কুমার রেড্ডিকে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন স্মিথ। তাতে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টেস্টে রুট করেছেন ১০ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ইনিংসটাকে লম্বা করেন স্মিথ। ১৯৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় করেন ১৪০ রান। ৭১.০৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ম্যাচের পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয়। স্মিথের এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩ ওভারে ২ উইকেটে করেছে ১১৯ রান।যশস্বী জয়সওয়াল ৬১ রান করে অপরাজিত। ২৩ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।
৫১ সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। দুই, তিন ও চারে থাকা জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেন ৪৫, ৪১ ও ৩৮ সেঞ্চুরি। স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি টেস্টে করেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনিস খান।
| দল | সেঞ্চুরি | |
|---|---|---|
| স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ১১ |
| জো রুট | ইংল্যান্ড | ১০ |
| রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ৮ |
| স্যার ভিভিয়ান রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
| স্যার গ্যারি সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
১৪ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে