
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখা গেল সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের উপস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দলের সামনে তাঁদের একটি মহড়ার আয়োজনে ঘটনাস্থল দেখে যাওয়া।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলেও এখনো আনুষ্ঠানিকভাবে সেটি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি প্রকাশে দেরির কারণ, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড আগে নিরাপত্তার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা চায়। বাংলাদেশের বর্তমান নিরাপত্তাব্যবস্থা দেখতে কাল রাতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল ঢাকায় এসে পৌঁছেছে। পর্যবেক্ষক দলটি আজ সকালেই চলে যাবে চট্টগ্রামে। সেখানে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে তারা রাতেই ফিরবে ঢাকায়। পরশু মিরপুরে হবে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস, র্যাব সদস্যদের সম্মিলিত নিরাপত্তাবিষয়ক ড্রেস রিহার্সাল।
দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পর্যবেক্ষক দল যে রিপোর্ট জমা দেবে, সেটির ওপর নির্ভর করছে অক্টোবরে প্রোটিয়াদের বাংলাদেশ সফর। এই সফরে মিরপুর ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলার কথা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর। সফরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠন। সেটির পরিপ্রেক্ষিতে তাদের ক্রিকেট বোর্ড নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পর্যবেক্ষক দল পাঠিয়েছে বাংলাদেশে।
বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজ রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘ওদের খেলোয়াড়দের সংগঠন বিভিন্ন কথা শুনছে বাইরে থেকে। ওরা (পর্যবেক্ষক দল) সশরীরে ভিজিট করে দেখতে চাচ্ছে আসলে বাংলাদেশের পরিস্থিতি কী। এটা স্বাভাবিক প্রক্রিয়াই বলা যায়।’ বিসিবির প্রধান নির্বাহী আশাবাদী, দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে পারবে, ‘একটা দলের নিরাপত্তা দেওয়া কঠিন কিছু নয়। ওরা গিয়ে রিপোর্ট বোর্ডকে দিক, তারপর সূচি প্রকাশ করা ভালো।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে