
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। অষ্টম ও নবম উইকেটে তাইজুল ইসলাম-তানজিম হাসান সাকিবের সঙ্গে কার্যকর দুটি জুটি গড়ে তুলে নিয়েছেন দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ের জন্য চতুর্থ ইনিংসে ২১৭ রান করে আবার বাংলাদেশকে লিড দেওয়া কঠিনই হতো। মিরাজ-তাইজুলের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে সেটি অসম্ভবই থাকল। ব্যাট হাতে সেঞ্চুরির পর মিরাজ বোলিংয়ে ভেলকি দেখিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে একই দিনে ৫ উইকেট ও সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার এ অলরাউন্ডারই। তাঁর আগে কাজটি করেছিলেন শুধু সাবেক ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম।
দ্বিতীয় টেস্টের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১৬ ও বল হাতে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা পুরস্কারও হাতে তুলেছেন মিরাজ। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ম্যাচশেষে তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পরবর্তী সাকিব কি তাহলে মিরাজ—এ প্রসঙ্গও আসে।
মিরাজ অবশ্য সাকিবের সঙ্গে নিজের তুলনা চান না। স্পষ্ট বললেন নিজের মতো করেই খেলতে চান তিনি, ‘একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের ভূমিকা পালন পালন করেছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংটা উন্নত করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নত করার। আমাদের দলের অনেক সাহায্য হয়েছে। আমি অবশ্যই সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। আমি নিজের মতো করেই খেলতে চাই।’
মিরাজ মনে করেন তাঁর নামের পাশে আরও কয়েকটি সেঞ্চুরি থাকতে পারত। এ অলরাউন্ডার বলেন, ‘অনেক সুযোগ ছিল শুরুতে। সেগুলো নষ্ট হয়ে গেছে। না হলে ৪-৫টা থাকতে হয়তো।’
নিজের অলরাউন্ডার পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘যখন সাকিব ভাই ছিল ভিন্ন ভূমিকা ছিল। এখন ভিন্ন ভূমিকা। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। আমার মনে হয়, এই দায়িত্ব আমার নেওয়া উচিত, পারফর্ম করা উচিত। অনেক সময় হবে অনেক সময় হবে না। তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে