সর্বশেষ ৫ বছর আগে টেস্ট খেলেছেন হার্দিক পান্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালের সেই টেস্টের পর সাদা পোশাকে আর দেখা যায়নি তাঁকে। অভিজাত সংস্করণে ফেরা না হলেও রঙিন পোশাকে দুর্দান্ত ছন্দে আছেন ভারতীয় অলরাউন্ডার।
সেই ছন্দের কারণেই হার্দিকের টেস্ট সংস্করণে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। তবে তাঁকে নিয়ে ভিন্নমত পোষণ করেছেন ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার। সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীর মতে, হার্দিকের শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারে না।
তবে শাস্ত্রীর এই মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, শাস্ত্রীর মন্তব্যকে সম্মান জানাই। তবে এমনটা বিশ্বাস করি না। সম্প্রতি ‘দ্য উইক’ নামে এক ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটি জানিয়েছেন ক্রিকেটে ভারতকে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক।
পরিশ্রম করলে যে হার্দিক টেস্ট খেলতে পারবেন তা বোঝানোর জন্য অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ডেনিস লিলির উদাহরণও টেনেছেন কপিল। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেছেন, ‘তার (শাস্ত্রী) মন্তব্য এবং চিন্তাকে সম্মান করি। কিন্তু কেন? ডেনিস লিলির চেয়ে কোনো খেলোয়াড় বেশি চোট পাননি। তাই আমি এটা বিশ্বাস করি না। মানুষের শরীর যেকোনো পর্যায় থেকে ভালো অবস্থানে ফিরে আসতে পারে। হার্দিক একজন দুর্দান্ত অ্যাথলেট এবং দেখতেও ভালো। শরীর নিয়ে সে একটু কঠোর পরিশ্রম করলেই পারবে।’
হার্দিকের টেস্ট খেলা নিয়ে এর আগে শাস্ত্রী বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের সঙ্গে তাঁর শরীর মানিয়ে নিতে পারে না। এ নিয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা ভালো। বিশ্বকাপের পর (ওয়ানডে) সে যদি ফিট থাকে, তাহলে তার সাদা বলের অধিনায়কত্ব নেওয়া উচিত। যেখানে অভিজ্ঞদের ক্যারিয়ার শেষের পর্যায়ে আর তরুণদের সবে শুরু।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে