জয় দিয়ে শুরু করলেও সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড এবং তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে কার্যত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। তবু ক্ষীণ যে সম্ভাবনা ‘যদি’, ‘কিন্তু’র সুতোয় ঝুলছিল, তা জিইয়ে রাখতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু জিততে পারেননি জ্যোতিরা। ৭ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে নিয়েছেন বিদায় তাঁরা।
গতকাল দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়ে ৩ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। রান তাড়ায় ১৭.২ ওভারে ৭ উইকেট হাতে রেখেই বাংলাদেশের রান টপকে যান দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বিজয়ী দলের পক্ষে ৪১ বলে ইনিংস সর্বোচ্চ ৪২ করেন তাজমিন ব্রিটস। ১৯ রানে ২ উইকেট নেন ফাহিমা খাতুন।
রানের খাতা খোলার আগেই ওপেনার দিলারা আক্তারের বিদায়ে দুঃস্বপ্নের শুরুই হয়েছিল জ্যোতিদের। আরেক ওপেনার সাথি রাণীকে নিয়ে সোবহানা মোস্তারি দ্বিতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন। তবে দলের সবচেয়ে বড় জুটিটি হয়েছে মোস্তারির সঙ্গে জ্যোতির। ব্যক্তিগত ১৯ রানে সাথি বিদায় নিলে উইকেটে আসেন জ্যোতি; জুটি বাঁধেন মোস্তারির সঙ্গে। ৫৬ বল খেলে ৪৫ রান তোলেন তারা। ৩৮ রান করে মোস্তারি আউট হয়ে গেলেও ৩৮ রানে অপরাজিত থাকেন জ্যোতি। টো-টোয়েন্টির মেজাজে বাংলাদেশের কোনো ব্যাটারই রান তুলতে পারেননি। ফলে ২০ ওভার খেললেও বাংলাদেশের স্কোর ১০৬ রানেই আটকে যায়।
চলতি বিশ্বকাপে এটিই অবশ্য জ্যোতির দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। সর্বোচ্চ ১১৯ রান তাঁরা তুলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুলেছিল ৯৭ ও ১০৩ রান। মজার ব্যাপার, কোনো ম্যাচেই জ্যোতিরা অলআউট হননি, তবে কোনো ম্যাচেই টি-টোয়েন্টির দাবি মেনে দ্রুত রান তুলতে পারেননি।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে