
বাংলাদেশ থেকে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হয়েছে ছয় মাসেরও বেশি সময় আগে। তাঁর জায়গায় বাংলাদেশের প্রধান কোচের চেয়ারে বসেছেন ফিল সিমন্স। বাংলাদেশ দল যখন ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে ব্যস্ত, তখনই বোমা ফাটালেন হাথুরুসিংহে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে ফারুক আহমেদ নিযুক্ত হয়েছেন গত বছরের আগস্টে। তিনি যখন বোর্ড প্রধান হয়েছেন, হাথুরুসিংহের অধীনে তখন বাংলাদেশ দল ব্যস্ত পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে। এরপর অক্টোবরে হাথুরুর বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে চাকরিচ্যুত করেন ফারুক। যার মধ্যে একটি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ। স্বয়ং হাথুরু সেই অভিযোগ অস্বীকার করেছেন।অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘কোড স্পোর্ট’কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক কোচ বলেন, ‘কোনো ক্রিকেটারের সঙ্গে কখনোই ঝগড়া করিনি। আবেগও দেখাইনি ক্রিকেটরদের প্রতি। হতাশা থেকে হয়তো ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি। এমনটা যেকোনো কোচের সঙ্গেই হয়ে থাকে। কিন্তু যেটা হয়েছে, তার থেকে এটা পুরোপুরি ভিন্ন। আমার ওপর বাড়তি চাপ তৈরি করেছে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নাসুমকে চড় হাথুরু মেরেছিলেন কি না, সেটা নিয়ে একটি মূল্যায়ন কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। প্রতিবেদন বিশ্লেষণ করে ফারুক যতবারই চড় মারার অভিযোগ এনেছেন, হাথুরু বারবারই অস্বীকার করেছেন। শেষ পর্যন্ত অসদাচরণের অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর পাঁচ মাস আগেই হাথুরুসিংহেকে বরখাস্ত করে বিসিবি। চাকরিচ্যুত হওয়ার পর হাথুরু অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে চলে যান। বরখাস্ত কাণ্ডের ছয় মাস পর তিনি বিসিবিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বাংলাদেশের সাবেক কোচ বলেন, ‘জানি না অক্টোবর থেকে এখন পর্যন্ত কত সুযোগ হারিয়েছি। শুধুই আমার চুক্তি বাতিলের চেষ্টা করেছে তারা। নতুন সভাপতির পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটা। তারা আমার বিরুদ্ধে একগাদা অভিযোগ এনে ক্যারিয়ার ধ্বংস করেছে। নিজের পক্ষে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’
নাসুম-হাথুরুর সেই ঘটনা মূলত চেন্নাইয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময়। সে সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন তৎকালীন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুর সেই ঘটনা নিয়ে হেরাথ বলেন, ‘স্পষ্টই বলতে পারি যে এমন (নাসুমকে চড় মারা) কিছুই ঘটেনি। বিশ্বকাপ চলার সময় তাঁর আশেপাশে অনেক ক্যামেরা ছিল। মানুষ চাইলেই তো বলতে পারে কিছু একটা ঘটেছে। কিন্তু প্রমাণ লাগবে তো। জোর দিয়ে বলছি যে এরকম কিছুই ঘটেনি। কারণ, সেখানে আমি ছিলাম। চড় মারা সম্পূর্ণ আলাদা ব্যাপার।’
হাথুরু দুই দফায় বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল হাথুরুর অধীনে। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দলটির প্রধান কোচ হয়ে ফিরেছিলেন তিনি। এবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি হলেও সেসময় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে আসার পরপরই বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল। আর গত বছরের আগস্টে পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারানোর মতো ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে