রাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ। পাঁচ ম্যাচে এমনিতেই ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ষষ্ঠ রাউন্ডেও জয়ের পথে রাজিনের দল। আগামীকাল শেষ দিন বরিশালের দেওয়া ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে পারলেই শিরোপা নিশ্চিত।
আজ ষষ্ঠ রাউন্ডে জিতলে সিলেটের পয়েন্ট হবে ৩৭। যদি ১০ উইকেট জেতে, তাহলে ১ পয়েন্ট বোনাসসহ হবে ৩৮। এর পরে সপ্তম রাউন্ডে অর্থাৎ লিগের শেষ ম্যাচে যদি তারা হারে, তাতেও সমস্যা হচ্ছে না। তাদের পরেই টেবিলের দুই নম্বরে থাকা ঢাকার পয়েন্ট ষষ্ঠ রাউন্ড শেষে ২৪। নিজেদের শেষ ম্যাচে তারা বোনাসসহ জিতলেও পয়েন্ট হবে ৩৪।
টেবিলের তিন নম্বরে থাকা রংপুরের পাঁচ ম্যাচে ২১ পয়েন্ট। ষষ্ঠ রাউন্ডে ঢাকা মহানগরের বিপক্ষে তারা আছে হারের শঙ্কায়। সুযোগ আছে ড্র করার। যদি সমতায় শেষ হয়, তাহলে পয়েন্ট হবে ২৫। তারপর লিগের শেষ ম্যাচে যদি জেতে পয়েন্ট হবে ৩৪ বা ৩৫। সিলেটকে ছুঁতে পারবে না কোনো দল। খুবই পরিষ্কার, কাল সিলেট জিতলে ২০২৪-২৫ মৌসুমের শিরোপা হয়ে যাবে তাদের।
কক্সবাজার একাডেমি মাঠে ঢাকা মহানগর-রংপুরের ম্যাচে ফলাফল হওয়ার সম্ভাবনা কমই। প্রথম তিন দিন পেরিয়ে গেলেও দুই দলের দুই ইনিংসই শেষ হয়নি। প্রথম ইনিংসে মহানগরের ৪৭৫ রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছে রংপুর। এখনো ২২২ রানে পিছিয়ে রংপুর।
আরেক ম্যাচে প্রথম ইনিংসে ২২০ রান তুলেছিল চট্টগ্রাম। এ হিসেবে জয়ের জন্য ২০৪ রানের লক্ষ্যটা বড় কিছু ছিল না। কিন্তু সিলেট একাডেমি মাঠে এই লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১১৮ রানে ৭ উইকেট খুইয়েছে তারা। জয়ের জন্য চট্টগ্রামের দরকার আরও ৮৬ রান। খুলনার চাই ৩ উইকেট।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে