জিয়া শিশু একাডেমির ‘কমলপদক’ ২০২৪ ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নয় বিভাগে মোট ১১ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। আগামী ১লা বৈশাখ এক অনাড়ম্বর অনুষ্ঠানে নির্বাচিত গুণীজনদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার জিয়া শিশু একাডেমি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুদের মাঝেই আজ এবং আগামীর বাংলাদেশ এই আদর্শে বিশ্বাসী বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। শিশুদের অকৃত্রিম বন্ধু, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি শিক্ষা-সাংস্কৃতিক প্রবর্তক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যাঁরা শিশুদের শিক্ষা-সাংস্কৃতিক বিকাশ, স্বাস্থ্যসেবা, অধিকার রক্ষা এবং দেশ-জাতির উন্নয়নে নিবেদিত আছেন, সে সকল ব্যক্তিত্বদের সম্মানিত ও অনুপ্রাণিত করতে ১৯৯৮ সন থেকে তাঁর ডাক নামানুসারে ‘কমলপদক’ প্রদান করে আসছে।
তারই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কমলপদক’ ২০২৪ মনোনীত ব্যক্তিত্বদের নাম ঘোষণা করা হলো। আগামী ১লা বৈশাখ (১৪ এপ্রিল) অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘কমলপদক’ ২০২৪ বিতরণ করা হবে।
নির্বাচিত গুণীজনেরা হলেন— ১) শিক্ষানুরাগী বিভাগে দানবীর আবদুল কাদির মোল্লা, ২) শিক্ষায় অধ্যাপক সাইফুর রহমান ভূঁইয়া, ৩) শিল্প সাহিত্যে কবি আব্দুল হাই শিকদার, ৪) সাংস্কৃতিক ক্ষেত্রে শিল্পী আলম আরা মিনু (সংগীত), চিত্রনায়িকা রওশন আরা রোজিনা (অভিনয়), গুরু বেলায়েত হোসেন খান (নৃত্য), ৫) উন্নয়ন ও কল্যাণে জনাব ফয়সাল আহম্মেদ চৌধুরী,৬) মিডিয়া ব্যক্তিত্ব জনাব সালাহউদ্দিন আহমেদ, ৭) ছাত্র অধিকার রক্ষায় জনাব বিন ইয়ামিন মোল্লা, ৮) সমাজসেবায় জনাব এস. শরফুদ্দিন আহমেদ সান্টু, ৯) প্রবাসী কল্যাণে জনাব মনজু খান।
দেশের শিশুদের শিক্ষা-সাংস্কৃতিক বিকাশ ও অধিকার রক্ষায় এবং দেশ-জাতির উন্নয়নে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি ‘কমলপদক’ দিয়ে থাকে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যাচেষ্টার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের...
২ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
৭ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১ দিন আগে