
প্রকৌশল ও প্রযুক্তির উন্নয়নই একটি দেশের মূল উন্নয়ন হিসেবে বিবেচিত উল্লেখ করে জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, সীমিত সম্পদ নিয়ে দেশের প্রকৌশলীরা জলে, স্থলে, অন্তরিক্ষে উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আজ রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশনের জাতীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মতিয়া চৌধুরী।
মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মাটি ও মানুষ দিয়েই সাড়ে তিন বছরের অক্লান্ত পরিশ্রম করে যুদ্ধবিধ্বস্ত দেশের কাঠামো দাঁড় করিয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সাহসের সঙ্গে দেশ বিনির্মাণ করছেন। বিদেশি যারা সমালোচনা করত, তারাও এখন বাংলাদেশের সফলতা দেখতে বাংলাদেশে আসছে। এ দেশের থেকে পরামর্শ চাইছে।
সেমিনারে সভাপতির বক্তব্যে আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৯ সালেই আগামী ১০০ বছর পর কেমন বাংলাদেশ হবে তার ভিশন তৈরি করে রেখেছে।
আইইবির এবারের জাতীয় সেমিনারের প্রতিপাদ্য বিষয় ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভল্যুশন প্রিপারেডনেস ইন সোসাইটি অ্যান্ড ইন্ডাস্ট্রি’। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল ইসলাম।
মূল প্রবন্ধে তিনি বলেন, ‘মোবাইল ইঞ্জিনিয়ারিং, এলইডি ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স, রোবটিক্স ইঞ্জিনিয়ারিং—এ ধরনের বিষয়গুলোতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে, যেন দেশের জনগণ আগামী বিশ্বে নেতৃত্ব দিতে পারে। অত্যাধুনিক প্রযুক্তি শিক্ষার মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম ২০৪১ সালের মধ্যেই বিশ্বে নেতৃত্ব দেবে।’
আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. আবদুস সবুর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, সহকারী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম হাজারী প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে