
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘তথ্য-প্রমাণ ছাড়া নিজেদের দোষ ঢাকতে নাশকতার কথা বলা হচ্ছে। এটা বলে জনগণের সঙ্গে মশকরা করা হচ্ছে।’ আজ রোববার দুপুরে ঢাকা নিউ সুপার মার্কেটের ক্ষতিগ্রস্ত ভবন ও দোকান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘নাশকতা হলে দেখার দায়িত্ব সরকারের। এটা খুব দুর্ভাগ্যজনক। সরকারের কথাবার্তা শুনে মনে হচ্ছে, তাঁরা মানুষকে দোষারোপ করছেন। অথচ নিজদের দোষ দেখেন, আপনি ব্যর্থ হয়েছেন। তা না করে দোষ ঢাকতে তারা এটা করছে। আমরা খুবই মর্মাহত, এটা বলে জনগণের সঙ্গে মশকরা করা হচ্ছে। জনগণের কষ্টের খবর নেই। আর তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। কথা বললে দায়িত্ব নিয়ে, তথ্য-উপাত্ত নিয়ে কথা বলতে হবে। সাক্ষ্য-প্রমাণ নিয়ে কথা বলতে হবে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে গরিব মানুষের কষ্টার্জিত টাকায় লালনপালন করা হয়, যারা গাড়ি-বাড়িতে বিলাসী জীবন যাপন করছে। অথচ তাদের দায়িত্ব পালন করতে দেখছি না। তারা নিজেদের রক্ষায় কাজ করছে। নিজেরা নিজদের সুরক্ষিত করছে, নিজেদের উন্নতি করছে।’
অনেকগুলো মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। কিন্তু জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করেননি—এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘জনপ্রতিনিধিরা এখন জনগণের প্রতিনিধিত্ব করতে পারছেন না। সবারই একটি দায়িত্ব থাকে, সেটা সরকারি কিংবা জনপ্রতিনিধি হোক। এসব কাজে তারা ব্যর্থ হচ্ছেন এতে সন্দেহ নেই। ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণার পরেও চালু রাখা হচ্ছে। সবই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। আইনশৃঙ্খলা, নিয়মকানুন কেউ মানছেন না। সবাই পার পেয়ে যাচ্ছেন, যার কারণে সাধারণ মানুষ সর্বস্বান্ত হচ্ছে। এর সব দায় সব সরকারের।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে