
বাংলাদেশে অনেক তরুণ মানুষ থাকার অর্থনৈতিক সুফল পেতে হলে তাঁদের দক্ষতা বাড়াতে বাড়াতে হবে। উৎপাদনশীলতা বাড়াতে হবে। আর তাঁদের জন্য মানসম্মত কাজের সুযোগ তৈরি করতে হবে।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক শ্রম সংস্থা এ কথা বলেছে।
আইএলওর ‘এশিয়া প্যাসিফিক এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল আউটলুক ২০২৪’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলা হয়। ব্যাংককে এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএলও জানায়, সংস্থাটির এদেশীয় পরিচালক টুমো পোটিআইনেন এ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে অনেক তরুণ কর্মী থাকার ফল অর্থনৈতিক ক্ষেত্রে পেতে হলে তাঁদের আধুনিক প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে। তাঁদের জন্য মানসম্মত কাজের সুযোগ বাড়াতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে ২০৫০ সাল নাগাদ উচ্চ-আয়ের দেশ হতে হলে আগামী দশকগুলোয় কর্মীদের বার্ষিক উৎপাদনশীলতার হার কমপক্ষে ছয় শতাংশে নিতে হবে। বর্তমানে যা ৪ দশমিক ১ শতাংশ। এর অর্থ হলো—উচ্চ-আয়ের দেশ হতে হলে বাংলাদেশকে এখন থেকেই কর্মীদের উৎপাদনশীলতা প্রতি বছর ১ দশমিক ৫ শতাংশ হারে বাড়াতে হবে।
প্রতিবেদনে বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দেশগুলোয় প্রতি তিনজনে দুজন অনানুষ্ঠানিক খাতে কাজ করে থাকেন। এখানে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এতে ৬৮ বছরের বেশি বয়সের মানুষের সংখ্যা ২০৫০ সালে দ্বিগুণ হবে। যা অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলবে। পূর্ব এশিয়ায় এই প্রভাব বেশি পড়বে। আর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় তরুণের সংখ্যা বেশি থাকার যে সুবিধা এখন অর্থনৈতিক ক্ষেত্রে পাচ্ছে, তা কমতে থাকবে।
টুমো পোটিআইনেন স্মরণ করিয়ে দেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোয় বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও বয়স্ক মানুষের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ২০৪৮ সাল নাগাদ এখানে বয়স্ক মানুষ তুলনামূলক বেশি হবে। এ কারণে এখানে সামাজিক সুরক্ষার জন্য পেনশনসহ বিভিন্ন কর্মসূচি জোরদার করা জরুরি হয়ে যাবে। সেবা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে