
দুদকের মধ্যে ‘আমলাতন্ত্র’ ও ‘রাজনৈতিক’ প্রভাব বেশি কাজ করে বলে জানিয়েছেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান মো. ইফতেখারুজ্জামান। এই কমিশন গঠনের পর এর প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান কার্যালয় ধানমন্ডির মাইডাস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইফতেখারুজ্জামান বলেন, ‘আজকে প্রথম সভায় আমরা আমাদের দায়িত্ব বোঝার চেষ্টা করেছি। আমাদের কর্মপরিধি, সেটা বোঝার চেষ্টা করেছি। আমাদেরকে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশন কার্যকর করার সুপারিশ দেওয়ার জন্য। আমরা চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সেই প্রতিবেদন দেব।’
দুর্নীতি দমন সংস্কার কমিশনের এই প্রধান বলেন, ‘দুদকের একটা গুরুত্বপূর্ণ অংশ আমলাতন্ত্র থেকে প্রেষণে আসে। গবেষণা অনুযায়ী, তাদের হাতে দুদক জিম্মি অবস্থায় রয়েছে। একদিক থেকে রাজনৈতিক প্রভাব, অন্যদিক থেকে আমলাতান্ত্রিক প্রভাব। এই জিম্মিদশার মধ্যে দুদকের যে অন্য কর্মীরা আছেন, তাঁদের কর্মক্ষমতা বা কর্মদক্ষতা যেমন প্রতিফলিত হয় না; অন্যদিক থেকে দুদকের অভ্যন্তরীণ দুর্নীতির সুযোগ সৃষ্টি হয়। পুরো প্রাতিষ্ঠানিক অবকাঠামো ঢেলে সাজানোর প্রয়োজন আছে কি না, সেটা আমরা দেখব।’
এ সময় দুদকের কর্মপরিধি নিয়ে ইফতেখারুজ্জামান বলেন, দুদকের যে এখতিয়ার রয়েছে, তার দুটি আঙ্গিক আছে—একটি প্রতিকার, অন্যটি প্রতিরোধ। দুর্নীতি যারা করে, তাদেরকে আইনের আওতায় আনা, তাদের বিচার করা এবং তাদের জবাবদিহির মধ্যে আনা।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে