বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংস্কারের যেকোনো উদ্যোগকে সমর্থন করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জাতিসংঘের “কান্ট্রি টিম” (বাংলাদেশে জাতিসংঘের দল) আপনাদের সমর্থন করতে উন্মুখ।’ এ সময় তিনি বলেন, সদ্য গৃহীত ‘ইউএন প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক এবং এর রেয়াতি তহবিল দেশের জন্য প্রযোজ্য। গুতেরেস বৈঠক বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, ‘তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের ছাত্রদের নেতৃত্ব সংঘটিত গণঅভ্যুত্থানের বিষয়টি জাতিসংঘ মহাসচিবের সামনে তুলে ধরেন। এই আন্দোলন শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। তিনি বলেন, ‘তরুণেরা জীবন দিয়েছে বলেই আমি এখানে আসতে পেরেছি।’
বৈঠকে এই দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশে অবস্থান করা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার তদন্ত করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে