
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মালিকানাধীন বন্ধ থাকা তিনটি মিলস এলাকায় ইকোনমিক জোট বা হাইটেক পার্ক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এসব বন্ধ কারখানা ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনে অবস্থিত। এ জন্য একটি বিশেষজ্ঞ টিম গঠন করে ৩-৬ মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলেছে সরকারি প্রতিষ্ঠান কমিটি সম্পর্কিত সংসদীয় কমিটি।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটি সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।
এতে বলা হয়, সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়া বিজেএমসির যে তিনটি মিলস এখনো লিজ প্রদান করা হয়নি, সেগুলোকে ইকোনমিক জোন কিংবা হাইটেক পার্কে প্রতিস্থাপন করা যায় কি না—তা নিরূপণে একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে ৩-৬ মাসের মধ্যে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে পাঠানোর জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
সিটি করপোরেশনভুক্ত তিনটি মিলের দুটো ঢাকার ডেমরায় অবস্থিত। এগুলো হলো লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেড, করিম জুট মিলস লিমিটেড। অন্যটি চট্টগ্রামের ষোলোশহরে অবস্থিত আমিন জুট মিলস লিমিটেড।
বৈঠকে বিজেএমসির মালিকানাধীন যেসব মিলস লিজ দেওয়া হয়েছে সেগুলো লাভজনক কি না, সম্পদ সিকিউরিটিজ করে বন্ড ও শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে সরকারের কোনো লাভজনক কাজে ব্যবহার কিংবা বিজেএমসির কোনো শিল্পকারখানা আধুনিকায়ন করার কাজে লাগানো যায় কি না তা একটি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে পরীক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি সংশ্লিষ্টদের সুপারিশ করে।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, নুরুজ্জামান আহমেদ, সিদ্দিকুর রহমান পাটোয়ারি, আনোয়ারুল আশরাফ খান ও নাজমা আক্তার।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে