
আমি বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছি। পরিবার, এমনকি বন্ধুবান্ধবের কাছেও। এসব আমি নিতে পারছি না। এমনকি সুইসাইড করার চেষ্টাও করেছি দুবার। একবার হাসপাতালে নিতে হয়েছে। তখন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে মা-বাবা বোঝানোর চেষ্টা করেছেন যে আমি সবার কথার কারণেই ডিপ্রেশনে চলে গেছি। কিন্তু তাঁরা বুঝতে নারাজ। তাঁরা আমাকে আবারও বুলিং করা শুরু করে কয়েক মাস পর। এখন বাসা থেকে বের হই না। সে জন্যও অনেকে অনেক কথা শোনায়। জানি না, কী করব। অন্য ভাইবোনেরাও আমার কারণে লোকের কাছে কথা শোনে। এটাও নিতে পারি না। জানি না, ঠিক কী করলে পরিত্রাণ পাব। একজন মানসিক চিকিৎসকের কাছে বেশ কিছুদিন কাউন্সেলিং করেছি। কেন এখান থেকে বের হতে পারছি না?
অপালা, চট্টগ্রাম
উত্তর: আপনি যে সাহস করে বুলিং প্রসঙ্গটি উপস্থাপন করেছেন, সেটা জরুরি ছিল। কারণ, ইদানীং এটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। কোনো ধরনের বুলিংয়ের সম্মুখীন হচ্ছেন, সেটা জানালে ভালো হতো। এটি শারীরিক, মৌখিক, মানসিক, আবেগীয়, সাইবার, জাতিগত, যৌন হয়রানিমূলক ইত্যাদি নানা ধরনের হয়ে থাকে।
সংবাদমাধ্যমে আমরা জানি, ২০১৯ সালে ইউনিসেফের একটি সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে প্রতি চারজন শিক্ষার্থীর একজন সমবয়সীদের বুলিংয়ের শিকার হয়। এখন প্রশ্ন হলো, এর মুখোমুখি হলে করণীয় কী? চুপ করে থাকা সঠিক সমাধান নয় সব সময়। প্রয়োজনে প্রতিবাদ করার সাহস অর্জন করা জরুরি। ক্ষেত্রবিশেষে অথরিটির কাউকে বা বড়দের জানানো প্রয়োজন। আপনাকে যে বুলিং করা হচ্ছে, সেই ডকুমেন্ট প্রয়োজনে জমা রাখুন।
মনে রাখবেন, যারা অন্যকে বুলিং করে, তারা মানসিকভাবে অসুস্থ। ইদানীং সামাজিক যোগাযোগমাধ্যমে যে পরিমাণ ট্রল দেখা যায়, সেটাও একধরনের বুলিং।
যেকোনো মূল্যে এটিকে না বলতে হবে। একা না পারলে আপনাকে সহায়তা করতে পারেন—এমন বড় মানুষকে সঙ্গে নিন। কম বয়স এবং জীবনের কম অভিজ্ঞতার কারণে অনেক ক্ষেত্রে হয়তো আপনি নিজে সামাল দিতে পারবেন না। কিন্তু নিজের অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ করাটা স্বাস্থ্যসম্মত।
বুলিংয়ের কারণে আত্মহত্যা করতে যাওয়া বোকামি। অন্যের মানসিক অসুস্থতার দায়ভার আপনি কেন নেবেন? আমরা কখনোই অন্যকে বদলাতে পারি না। আমরা শুধু নিজেকে বদলাতে পারি। কাজেই ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার কোন আচরণগুলো বদলালে নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। এ ক্ষেত্রে কাউন্সেলিং চমৎকার কাজ করে।
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া, চিকিৎসক, কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডি

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে