এ-থ্রি বা সুচিনশ্যান-অ্যাটলাস নাম দেওয়া একটি ধূমকেতু জ্যোতির্বিজ্ঞানীদের হতাশ করেনি। কারণ শনিবার রাতে এটি পৃথিবীর প্রায় ৪ কোটি ৪০ লাখ মাইলের মধ্যে এসেছিল। সুযোগটিকে কাজে লাগিয়ে সারা বিশ্ব জুড়ে এটির ছবি তুলেছেন অসংখ্য মহাকাশ ফটোগ্রাফার।
রোববার স্কাই নিউজ জানিয়েছে—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং এশিয়া জুড়ে মহাকাশ ফটোগ্রাফারেরা কাঙ্ক্ষিত ওই ধূমকেতুর ছবি তুলতে সক্ষম হয়েছেন। তবে এর মানে এই নয় যে, ছবি তোলার সুযোগটি শেষ হয়ে গেছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ধূমকেতুটির ছবি তোলা সম্ভব হবে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এই ধূমকেতু প্রতি ৮০ হাজার বছর পরপর পৃথিবী থেকে দৃশ্যমান হয়। সেই অর্থে এই ধূমকেতুটি সর্বশেষ দেখা গিয়েছিল, যখন মানুষের নিয়ান্ডারথাল প্রজাতি পৃথিবীতে বিচরণ করত।
২০২৩ সালের জানুয়ারিতে দুটি মানমন্দির স্বাধীনভাবে ওই ধূমকেতুটি আবিষ্কার করেছিল। এর মধ্যে একটি মানমন্দির ছিল—চীনের সুচিনশান অবজারভেটরি এবং অন্যটি দক্ষিণ আফ্রিকার অ্যাটলাস। পরে এই দুটি মানমন্দিরের নামে ধূমকেতুটির নামকরণ করা হয় সুচিনশান-অ্যাটলাস।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ধূমকেতুটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত পৃথিবী থেকে দৃশ্যমান হবে। এই সময়ের মধ্যে ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স ক্যামেরা ব্যবহার করে ধূমকেতুটির ছবি পাওয়া সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে