ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস আজ। রাজধানী দিল্লিসহ দেশটির সব রাজ্যে উদ্যাপিত হচ্ছে দিবসটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দিল্লিতে ‘কর্তব্যপথে’ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দিল্লির বিজয় চক থেকে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। লাল কেল্লা হয়ে তা শেষ হয় কর্তব্যপথে। ব্রিটিশ আমলের রাজপথ নতুন করে ঢেলে সাজানো হয়েছে। নাম বদলে রাজপথকে ‘কর্তব্যপথ’ করার পর এই প্রথমবার সেখানে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এ ছাড়া প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এদিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট বার্তায় মোদি লেখেন, ‘সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এ বছরের অনুষ্ঠানটিও বিশেষ। আমরা স্বাধীনতার অমৃত উৎসবের সময় এটি উদ্যাপন করছি। দেশের মহান স্বাধীনতাসংগ্রামীদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’
প্রজাতন্ত্র দিবস ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লি। ট্রাফিক-সংক্রান্ত নির্দেশিকাও জারি করে দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য ৬ হাজার সেনা মোতায়েন করা হয়।
১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতে নতুন সংবিধান কার্যকর হয় এবং এতে ভারতকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিবছর ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে ২৬ জানুয়ারি।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে