
‘সদগুরু’ হিসেবে অধিক পরিচিত ভারতীয় আধ্যাত্মিক নেতা জগ্গি বাসুদেব নিজের কন্যাকে ভরতনট্টম নাচ শিখিয়েছিলেন। ধুমধাম করে কন্যার বিয়েও দিয়েছেন ভারতীয় এক সংগীত শিল্পীর সঙ্গে। সেই তিনিই কি-না আবার অন্য মেয়েদের মাথা ন্যাড়া করে পার্থিব জীবন ত্যাগ করার মন্ত্র দেন। সদগুরুর জীবনের এমন বৈপরীত্য নিয়ে গত সোমবার প্রশ্ন তুলেছে মাদ্রাস হাইকোর্ট।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক আদালতে অভিযোগ করেছেন—তাঁর দুই সুশিক্ষিত কন্যাকে সদগুরুর প্রতিষ্ঠিত ইশা যোগ আশ্রমে স্থায়ীভাবে থাকার জন্য ‘মগজ ধোলাই’ করা হয়েছে। অধ্যাপকের অভিযোগের ভিত্তিতেই সদগুরুর জীবনাচার নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এস এম সুব্রামানিয়াম এবং ভি শিবগ্নানামের একটি বেঞ্চ।
তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস কামরাজ আদালতে তাঁর কন্যাদের সশরীরে উপস্থিত হওয়ার জন্য একটি আবেদন করেছিলেন। গতকাল সোমবার কন্যারা আদালতে হাজিরও হন। কিন্তু ৪২ এবং ৩৯ বছর বয়সী তাঁর দুই কন্যা আদালতকে সোজাসাপ্টা জানিয়ে দেন—তারা নিজের ইচ্ছায়ই ইশা ফাউন্ডেশনে অবস্থান করছেন। তাঁদের কেউ জোর করে আটকে রাখছে না।
দুই কন্যার জন্য অধ্যাপক পিতার এই মামলাটি প্রায় এক দশকের পুরোনো। এর আগেও পিতার আবেদনে আদালতে হাজির হয়ে একই রকম বক্তব্য দিয়েছিলেন কন্যারা। অধ্যাপক এস কামরাজ এবং তাঁর স্ত্রী দাবি করে আসছেন, কন্যারা ছেড়ে যাওয়ার পর তাঁদের জীবন নরকের মতো হয়ে গেছে।
বিচারকেরা অবশ্য মামলাটি আরও তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইশা ফাউন্ডেশন সম্পর্কিত সব মামলার একটি তালিকা তৈরি করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
বিচারপতি শিবগ্নানাম বলেন, ‘আমরা জানতে চাই, একজন ব্যক্তি যে তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন এবং তাঁকে জীবনে ভালোভাবে স্থির করেছেন, তিনি কেন অন্যের কন্যাদের মাথা কামিয়ে এক আশ্রমবাসীর মতো জীবনযাপন করতে উৎসাহিত করছেন।’
এ বিষয়ে ইশা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জোর দিয়ে বলে আসছে, নারীদের কাউকেই জোর করে তাদের আশ্রমে রাখা হয় না। তাঁরা নিজের ইচ্ছায়ই তাঁদের সঙ্গে থাকতে পছন্দ করেন।
ইশা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, নিজের পথ বেছে নেওয়ার স্বাধীনতা এবং ক্ষমতা আছে প্রাপ্তবয়স্ক মানুষের। আমরা বিবাহ কিংবা সন্ন্যাস চাপিয়ে দিই না। কারণ এগুলো ব্যক্তিগত পছন্দের বিষয়। ইশা যোগ কেন্দ্র হাজার হাজার মানুষ আসেন। তারা সবাই সন্ন্যাসী নন। তাদের মধ্যে কিছু আছেন যারা ব্রহ্মচর্য বা সন্ন্যাস গ্রহণ করেছেন।’

ইরানে মার্কিন হামলার পক্ষে দেশটির মাত্র চারজন নাগরিকের মধ্যে একজন সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এই হামলার পক্ষে মাত্র ২৫ শতাংশ আমেরিকান আর ৭৫ শতাংশই বিপক্ষে। রয়টার্স/ইপসোসের এই জরিপ থেকে জানা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে বড্ড বেশি আগ্রহী।
৪ মিনিট আগে
ইরান একদিনে সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে ১৫টি ক্ষেপণাস্ত্র ও ১৪৮টি ড্রোন হামলা চালিয়েছে। ১৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে নয়টি ব্যালিস্টিক আর ছয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এ নিয়ে গত শনিবার থেকে আরব আমিরাতে ১৭৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬৮৯টি ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
১ ঘণ্টা আগে
ইরানের একেকটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র ৩৫ হাজার ডলার। বিপরীতে এটি ধ্বংস করতে একেকটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে ৫ থেকে ৪০ লাখ ডলার পর্যন্ত। এটিই এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১ ঘণ্টা আগে
স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে