বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি হিসেবে বিবেচনা করা হয় লিওনার্দো দা ভিঞ্চির অমর চিত্রকর্ম মোনালিসাকে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ল্যুভর জাদুঘরে শোভা পাচ্ছে ভিঞ্চির আঁকা এই চিত্রকর্ম। আজ সোমবার ল্যুভর মিউজিয়ামের প্রেসিডেন্ট লরা দে কার বলেছেন, জাদুঘরটিতে নিজস্ব কক্ষ পেতে পারে মোনালিসা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এর মাধ্যমে দর্শনার্থীরা স্বচ্ছন্দে মোনালিসাকে দেখতে পারবে বলে ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ইন্টার ব্রডকাস্টারকে বলেছেন ল্যুভরের প্রেসিডেন্ট। অনেক দর্শনার্থীই কেবল আইকনিক চিত্রকর্ম মোনালিসাকে দেখতে ল্যুভরে যান—এমনটি জানিয়ে লরা দে কার বলেন, ‘আপনি যখন দর্শকদের সম্ভাব্য সবচেয়ে ভালো অভ্যর্থনা দেবেন না তখন তা হতাশাজনক এবং মোনালিসার ক্ষেত্রে এটাই হয়।’
সে কারণে মোনালিসার জন্য নিজস্ব কক্ষের ব্যবস্থা করা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি ভালো সমাধান আমার কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে।’ তিনি বলেন, ল্যুভর সম্ভাব্য সমাধান সম্পর্কে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জাদুঘর দ্য ল্যুভরে ২০২৩ সালে প্রায় ৯০ লাখ দর্শনার্থী গিয়েছে।
লরা দে কার বলেন, ‘এই বিশাল সংখ্যক দর্শনার্থীর মধ্যে ৮০ শতাংশ, প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ মোনালিসার চীর রহস্যময় হাসিকে এক ঝলক দেখার জন্য ভিড় করে। লিওনার্দো দা ভিঞ্চির এই অমর চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে সেলফি তোলে তারা।’
মোনালিসা বর্তমানে ল্যুভরের সবচেয়ে বড় প্যাভিলিয়ন স্যালে দে এতাসে (স্টেট রুম) বড় একটি প্রতিরক্ষামূলক কাচের ভেতর শোভা পাচ্ছে। আর সেই প্যাভিলিয়নে দা ভিঞ্চির এই মাস্টারপিসের সঙ্গে রয়েছে আরও বেশ কিছু বিখ্যাত চিত্রকর্ম।
প্যাভিলিয়নটিতে মোনালিসার সঙ্গে রয়েছে ১৬ শতকের ভেনিশিয়ান যুগের শিল্পীদের চিত্রকর্ম। সে সঙ্গে রয়েছে ল্যুভরের সবচেয়ে বড় পেইন্টিং—পাওলো ভেরোনিসের ‘দ্য ওয়েডিং অ্যাট কানা’।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে যৌথভাবে আক্রমণ চালায়। সেই আক্রমণে ইরানে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া, বিনা উসকানিতে ইরানে আক্রমণ চালানো হয়েছে।
৫ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ তৃতীয় দিনে প্রবেশ করেছে। সব পক্ষই বড় আকারের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করেছে। ইরানে বিপুল প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। তবে গতকাল রোববার প্রথমবারের মতো ইসরায়েলে কমপক্ষে ৯ জন বেসামরিক ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে অন্তত ৩ জন সেনা নিহতের খবর এসেছে।
৯ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
১৯ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
১ ঘণ্টা আগে