ইতালি চার বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগদান করে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি রপ্তানি বাড়াতে তেমন কোনো সাহায্যই করেনি। আজ রোববার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রাসেটো এ মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পূর্ববর্তী সরকার বিআরআই-এ যোগ দেয়। একমাত্র বড় পশ্চিমা দেশ হিসেবে বিআরআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি। তবে বর্তমান সরকারের একটি বড় অংশই চায় ইতালি এই চুক্তি থেকে সরে আসুক। গুইডো ক্রাসেটো সরকারের সেই অংশেরই প্রতিনিধি।
বিআরআই বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে চীনকে পুরোনো সিল্ক রোডের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের সঙ্গে চীনকে যুক্ত করতে চায়। তবে সমালোচকেরা একে চীনের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখছেন।
ক্রাসেটো বলেন, ‘সিল্ক রোডে যোগদানের সিদ্ধান্তটি ছিল একটি ভয়াবহ সিদ্ধান্ত। এটি ইতালিতে চীনের রপ্তানি বহুগুণ বাড়ালেও চীনে ইতালির রপ্তানিতে একইভাবে প্রভাবিত করেনি।’
তিনি আরও বলেন, ‘আজকের ইস্যু হলো কীভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে বিআরআই থেকে বেরিয়ে আসা যায়। কারণ বেইজিং আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারও।’
এর আগে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তার সরকার বিআরআই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। তিনি শিগগিরই বেইজিং ভ্রমণ করবেন বলেও জানান।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে