
বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত জাপানের তোমিকো ইতোওকা ১১৬ বছর বয়সে মারা গেছেন। জাপানের হিয়োগো প্রদেশের আশিয়া শহরের একটি বৃদ্ধাশ্রমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা ১১৭ বছর বয়সে মারা যাওয়ার পর তোমিকো ইতোওকা বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান।
তোমিকোর মৃত্যুতে আশিয়া শহরের মেয়র রিওসুকে তাকাশিমা বলেন, ‘ইতোওকা তাঁর দীর্ঘ জীবনের মাধ্যমে আমাদের সাহস ও আশা জুগিয়েছেন।’
তোমিকো ইতোওকা প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে, ১৯০৮ সালের মে মাসে জন্মগ্রহণ করেন। সে বছরই যুক্তরাষ্ট্রে ফোর্ডের মডেল টি গাড়ি উন্মোচিত হয়।
২০২৪ সালের সেপ্টেম্বরে তোমিকোকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক কর্তৃপক্ষ।
তোমিকো ইতোওকা তাঁর এই দীর্ঘ জীবনে যুদ্ধ, মহামারি ও প্রযুক্তিগত বিপ্লবের সাক্ষী হয়েছেন। তরুণ বয়সে তিনি ভলিবল খেলতে পছন্দ করতেন। তিনি দু’বার ৩ হাজার ৬৭ মিটার উচ্চতার মাউন্ট অনতাকে আরোহণ করেছিলেন।
২০ বছর বয়সে তোমিকো বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর দুই মেয়ে ও দুই ছেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে স্বামীর টেক্সটাইল কারখানা পরিচালনা করতেন। ১৯৭৯ সালে স্বামী মারা যাওয়ার পর তিনি জাপানের নারায় একা থাকতেন।
তোমিকো কলা ও জাপানের জনপ্রিয় দুগ্ধজাত সফট ড্রিংক ‘ক্যালপিস’ পান করতে পছন্দ করতেন। তোমিকো ইতোওকার এক পুত্র, এক কন্যা এবং পাঁচ নাতি–নাতনি জীবিত রয়েছেন।
২০২৪ সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, জাপানে ১০০ বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ৯৫ হাজারের বেশি, যাদের মধ্যে ৮৮ শতাংশই নারী।
১২ কোটি ৪০ লাখ জনসংখ্যার এই দেশে প্রায় এক–তৃতীয়াংশ মানুষই ৬৫ বছর বা তার বেশি বয়সী। তোমিকো ইতোওকার মৃত্যুর পর ব্রাজিলের খ্রিষ্টান সন্ন্যাসিনী ইনাহ ক্যানাবারো লুকাসকে এখন বিশ্বের প্রবীণতম ব্যক্তি বলে ধরা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে