ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। স্থানীয় নেতা ও জান্তা সমর্থিত গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত রোববার (১৪ মে) ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে বাংলাদেশ-মিয়ানমার উপকূলে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা। এতে বাংলাদেশে হতাহত কিংবা বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে মিয়ানমারে বেশ তাণ্ডব চালিয়েছে মোখা। দেশটিতে মোখার আঘাতে প্রাণহানির সংখ্যা ৬০ জনে পৌঁছেছে। অসংখ্য ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে মাছ ধরার নৌকা। প্লাবিত হয়েছে বহু এলাকা।
স্থানীয় নেতারা জানিয়েছেন, রাজ্যটিতে রোহিঙ্গা অধ্যুষিত বু মা এবং পার্শ্ববর্তী খাউং ডোকে কার গ্রামে অন্তত ৪১ জনের প্রাণ গেছে। বু মা গ্রামের প্রধান বলেছেন, শতাধিক লোক নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভি জানিয়েছে, রাখাইনের রাজধানী সিত্তোয়ের উত্তরে রাথেদাউং এলাকার একটি গ্রামে উপাসনালয় ধসে ১৩ জন নিহত হয়েছে। এর পার্শ্ববর্তী গ্রামে ভবনধসে এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে গত সোমবার জান্তা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যম পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছিল। তবে বিস্তারিত জানানো হয়নি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল মোখা। এর প্রভাবে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাখাইন রাজ্যের বেশির ভাগ অংশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামবাসীর অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি। অনেকে না খেয়ে আছেন বলে জানিয়েছেন।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে