অবৈধ মাদক গ্রহণের বিষয়ে স্বীকারোক্তির পরও ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারির ভিসা বাতিল না করায় একটি আদালতে মার্কিন কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।
চলতি বছরের ১০ জানুয়ারি প্রিন্স হ্যারির স্মৃতিচারণ বিষয়ক বই ‘স্পেয়ার’ প্রকাশিত হয়। এই বইয়ে নিজের ব্যক্তিজীবন সম্পর্কে লিখতে গিয়ে কোকেন, গাঁজা, সাইকোডেলিক মাশরুমসহ বিভিন্ন মাদক গ্রহণের বিষয় উল্লেখ করেছেন ব্রিটিশ রাজপুত্র। আর এ বিষয়টিই আমলে নিয়েছে ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশন।
২০২০ সালে প্রিন্স হ্যারিকে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। এ জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট ফর হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে একটি মামলা করেছে দ্য হেরিটেজ ফাউন্ডেশন।
সংস্থাটি মামলার পক্ষে যুক্তি দিয়েছে-প্রিন্স হ্যারিকে ভিসা দেওয়ার প্রক্রিয়ায় মার্কিন কর্তৃপক্ষ সঠিকভাবে তার অতীত পর্যালোচনা করেনি। যদিও বিভিন্ন গণমাধ্যমে হ্যারির বিতর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তৃত এবং ক্রমাগত খবর প্রকাশিত হয়েছে।
বিষয়টি নিয়ে বাদী-বিবাদী দুই পক্ষ মঙ্গলবারই ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে যুক্তি-তর্ক উপস্থাপন করবে বলে জানা গেছে। তবে এ সংক্রান্ত নথি প্রকাশের বিষয়ে আদালত কখন সিদ্ধান্ত নেবে তা স্পষ্ট নয়।
স্মৃতিকথায় প্রিন্স হ্যারি লিখেছেন, ‘কোকেন আমার জন্য কিছুই করেনি।’
আর গাঁজাকে ব্যতিক্রম আখ্যা দিয়ে হ্যারি লিখেন, ‘এটা আমাকে দারুণভাবে সহযোগিতা করেছিল।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪০ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৭ ঘণ্টা আগে