করোনাভাইরাসের এই অতিমারিতে থেমে নেই অন্যান্য ভাইরাসজনিত রোগ। করোনার পাশাপাশি তারাও মানুষের জীবনের ওপর বিস্তার করে রয়েছে ভয়াল থাবা। হেপাটাইটিস বি যাদের মধ্যে অন্যতম একটি রোগ। তাই, এই ভাইরাসকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রতিবছরের মতো এবারও ২৮ জুলাই পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে: ‘হেপাটাইটিস ক্যান নট ওয়েট’। বর্তমানে দক্ষিণ এশিয়ায় প্রায় ৪ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে পাওয়া সমীক্ষায় তা প্রায় ৬৬ লাখের মতো।
কীভাবে ছড়ায়
হেপাটাইটিস বি হেপাডনা ভাইরাস পরিবারের সদস্য। এটি একধরনের ডাবল স্ট্রান্ডেড ডিএনএ ভাইরাস। জীবিত ভাইরাস মানুষের মিউকাস মেমব্রেনের সরাসরি সংস্পর্শে এলে তা আরেকজনের শরীরে ছড়াতে পারে। যেমন:
লক্ষণ
প্রতিরোধ
দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি এর চিকিৎসা
দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি একটি জীবনব্যাপী রোগ, যার পরীক্ষা ও চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। যাঁরা দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি-তে আক্রান্ত, তাঁদের ৬ মাস অন্তর লিভারের সনোগ্রাম, আলফাফিটোপ্রোটিন, লিভার ফাংশন টেস্ট, ফাইব্রোস্ক্যান, রক্তে ভাইরাসের উপস্থিতি দেখাসহ বিভিন্ন পরীক্ষা করাতে হয়। আর এর চিকিৎসার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাল ওষুধ, যেমন: অ্যান্টাকেভির, টেনোফোভির, ল্যামিভিউডিন, এডেফোভির প্রভৃতি থেকে চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় ওষুধ নির্বাচন করেন। পাশাপাশি প্রয়োজন হয় বিভিন্ন ধরনের লক্ষণ অনুযায়ী চিকিৎসা।
এত কিছুর পরও, কখনো কখনো ক্যানসারে অগ্রসর হওয়াকে থামানো যায় না। একমাত্র সচেতনতাই পারে এই ঘাতক ব্যাধি থেকে আমাদের রক্ষা করতে। ভাইরাসবাহী এই রোগটিকে এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একে প্রতিরোধ করতে হবে।
লেখক: চিকিৎসক, অ্যাসিস্ট্যান্ট সার্জন
আরও পড়ুন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে আদ্-দ্বীন ফাউন্ডেশন। আজ সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালের ১ নম্বর গেটসংলগ্ন কার্ড কাউন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৩২ মিনিট আগে
স্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ সম্ভাবনা ও রোগীকেন্দ্রিক সেবার উন্নয়নকে সামনে রেখে আজ আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা...
১ ঘণ্টা আগে
দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করে জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এ প্রস্তাবনা তুলে ধরেন...
৩ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে