পিঙ্ক সল্ট
পিঙ্ক সল্ট আজকাল খুব জনপ্রিয় খাদ্য উপকরণ। কিছু মানুষ এতে স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় উপাদান আছে বলে মনে করলেও তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই; বরং এতে পাওয়া গেছে কিছু ভারী ধাতব উপাদান, যেমন মারকারি, ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম। এগুলো দীর্ঘ সময় ধরে গ্রহণ করা হলে বরং শরীরের ক্ষতি হতে পারে।
দেখতে সুন্দর ও স্বাদ বাড়ালেও গুণাগুণের দিকে তা সাদা খাবারের লবণের মতোই কার্যকর।
লাল আটা
সাদা আটার মতো লাল আটা গম থেকে তৈরি হলেও আঁশজাতীয় উপাদান থাকায় এর গ্রহণযোগ্যতা বেশি। একসময় গ্রামীণ এলাকায় ঢেঁকিতে গম মাড়িয়ে লাল আটা তৈরি হতো, যা আজকাল পাওয়া বেশ কষ্টসাধ্য। লাল আটায় আরও আছে জিঙ্ক, ভিটামিন-বি১২, প্রোটিনসহ অন্যান্য উপকারী উপাদান, যা কোষ্ঠকাঠিন্য, ওজন ও হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
লাল চাল
আমাদের দেশে পাওয়া লাল চালের মধ্যে আছে লাল বিরই চাল, লাল বিন্নি চাল ও ঢেঁকিছাঁটা লাল দেশি চাল। লাল চালে ফাইবার বা আঁশ বেশি থাকায় এটি খাবার গ্রহণ করার চাহিদা কমায়। পাশাপাশি অনেকক্ষণ শক্তি সরবরাহ করে। এ ছাড়া লাল চালে আছে ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, সেলেনিয়াম ও প্রোটিনের মতো পুষ্টিগুণ।
রাইস ব্রান অয়েল
এই তেল হৃৎপিণ্ডের জন্য উপকারী। এতে ওরিজানোল নামের উপাদান আছে, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। ভিটামিন-ই বেশি থাকায় এই তেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিপাক প্রক্রিয়া সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য এই তেলে আছে অ্যান্টি-অক্সিডেন্ট। ওজন নিয়ন্ত্রণেও এই তেল কার্যকর ভূমিকা রাখে। জাপান, চীন ও অন্য অনেক দেশে এই তেল ভোজ্যতেল হিসেবে ব্যবহার করা হয়।
লাল চিনি
বাজারে পাওয়া বাদামি চিনি বা ব্রাউন সুগারকে লাল চিনি ভেবে অনেকে ভুল করেন। প্রকৃত লাল চিনি আখ থেকে তৈরি। এতে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়ামসহ বিভিন্ন খনিজ লবণ আছে। আমাদের দেশের বাজারে আখের এই লাল চিনি বেশ সুলভ এবং সাদা চিনি থেকে এই চিনি শরীরের জন্য বেশি উপকারী। তবে এতে আর্দ্রতা বেশি বলে ঝরঝরে ভাব কম থাকে। তাই প্রয়োজনের তুলনায় যেকোনো চিনি খাওয়াই দেহের জন্য ক্ষতিকর।
লেখক: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
৩ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে