দেশের চিকিৎসকদের গবেষণাকর্মে বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার মানিকগঞ্জে কোভিড-১৯ বিষয়ক ১০০ টির অধিক গবেষণাপত্র সংবলিত ইংরেজিতে প্রকাশিত ‘১০০ প্লাস কোভিড-১৯ রিসার্চেস’ শীর্ষক সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নিপসম এ সংকলনটি প্রকাশ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির সময় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ডাক্তারগণ বৈজ্ঞানিক গবেষণাকর্মও সম্পন্ন করেছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও সফল হতে হবে। চিকিৎসকদের গবেষণাকর্মে আরও বেশি সময় দিতে হবে।
দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকগণের গবেষণাকর্মের ওপর তৈরি প্রতিবেদনগুলো ল্যানসেট, প্লজ ওয়ানসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালেও প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গবেষণা সংকলনটির সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মো. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এবং অন্যান্য গবেষকেরা।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে