রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় থাকেন জীবন মিয়া। পেশায় তিনি রংমিস্ত্রি। প্রতিদিন সকালে দৈনিক বাংলা মোড়ের ওয়াসা ভবনের সামনে কাজের সন্ধানে যান। সেখান থেকে কাজে যান, কাজ শেষে সন্ধ্যা অথবা রাতে মজুরি হাতে বাড়ি ফেরেন। ফেরার সময় রাত ও পরদিন দুপুরের বাজার করেন জীবন। তবে গত পাঁচ দিন এই স্বাভাবিক জীবনচক্র থেমে গেছে জীবন মিয়ার। কাজে যেতে না পেরে তাঁর ঘরে নেমে এসেছে চরম দুর্দশা।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার থেকে মূলত বন্ধ হয়ে গেছে জীবন মিয়ার মতো রাজধানীর লাখ লাখ নিম্ন আয়ের মানুষের রোজগার। আয় বন্ধ হয়ে যাওয়ায় এসব পরিবার সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে।
রামপুরার একটি ছোট পোশাক কারখানায় দৈনিক ৪৫০ টাকায় কাপড় কাটার কাজ করেন রিতা আক্তার। তাঁর বাবা রিকশা চালান, মা বাসাবাড়িতে কাজ করেন। তবে গত চার দিন ধরে তাঁরা সবাই ঘরেই বসে আছেন। রিতা আজকের পত্রিকাকে বলেন, ‘হাতে যা টাকা ছিল, তা প্রথম দুই দিনেই শেষ হয়ে গেছে। বিকাশে কিছু জমানো টাকা ছিল, সেগুলো তুলতে পারি নাই। এখনো কারখানা চালু হয় নাই।’
রাজধানীর আফতাবনগরের একটি নির্মাণাধীন ভবনের আবাসিক শ্রমিক শরীফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এক দিন কাজ করলে ৮০০ টাকা পাই। গত তিন দিন ধরে কাজ বন্ধ, টাকাও বন্ধ।’
রামপুরা বাজার এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়া জানান, তাঁর একটি ছোট স্থায়ী পান-সিগারেটের দোকান ছিল। তিনি টানা চার দিন দোকান খুলতে পারেননি। গত সোমবার তিনি এসে দেখেন, দোকান ভাঙচুর করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫