জাপানের ইয়ামাহা মোটর কোম্পানি নৌযানের প্লাস্টিক ব্যবহার করা হতো এমন কোনো কোনো অংশে কাঠ থেকে পাওয়া সেলুলোজ ন্যানোফাইবারের (সিএনএফ) ব্যবহার শুরু করেছে। কার্বনমুক্তকরণ বা নিঃসারণ কমানোর চেষ্টার অংশ হিসেবে এটা করছে তারা।
ইয়ামাহা মোটর কোম্পানি গত ২৫ আগস্ট থেকে উত্তর আমেরিকায় পণ্যটি বিক্রি শুরু করে। কোম্পানির মতে, ইস্পাতের চেয়ে পাঁচগুণ শক্তিশালী সিএনএফ। এটি জাপানে উৎপাদিত একটি পরবর্তী প্রজন্মের উপাদান। এখন যেহেতু এটি প্রথমবারের মতো পরিবহন সরঞ্জামের যন্ত্রাংশ হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, তাই এটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করছে। কারণ বিশ্বের বিভিন্ন দেশ ও কোম্পানিগুলো কার্বন নিঃসারণ কমানোর চেষ্টায় আছে। এসব তথ্য জানা যায় জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে।
‘ল্যান্ড অব উড’ বা ‘কাঠের ভূমি’ হিসেবে জাপানের বিশেষ অবস্থানের সুযোগটাকে সিএনএফের পণ্য বাজারে আনতে কাজে লাগায় ইয়ামাহা।
কাঠের মণ্ডকে খুব সূক্ষ্ম স্তরে ভেঙে সিএনএফ তৈরি করা হয়। বর্তমানে জাপানজুড়ে ২৬টি কারখানা এই পণ্য তৈরি করছে। যদিও এর উচ্চ পরিবেশগত অভিযোজন যোগ্যতা আছে, এটির উৎপাদন ব্যয়বহুল। নিউ এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মতে, সিএনএফ ছাড়া সেলুলোজের বিভিন্ন উপকরণ বিশ্বের ১৫টিরও বেশি দেশে তৈরি করা হচ্ছে। এগুলো প্লাস্টিকের অংশগুলোতে যে শক্তি, তাপ প্রতিরোধসহ অন্যান্য কর্মক্ষমতা প্রয়োজন হয়, তা প্রদান করতে সক্ষম। বিশ্বব্যাপী কার্বনমুক্তকরণ বা নিঃসারণ কমানোর যে চেষ্টা চলছে, এখন তাতে পুনর্নবায়নযোগ্য ও কার্বন ডাই-অক্সাইড শোষণকারী গাছগুলো কার্বনসমৃদ্ধ প্লাস্টিককে প্রতিস্থাপন করতে সাহায্য করতে পারে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে