দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসের ডিপজল। নিজের সেই বক্তব্য থেকে সরে আসলেন তিনি। জানালেন হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই।
গত এপ্রিলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর ডিপজল জানিয়েছিলেন হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন তিনি। ডিপজল বলেছিলেন, ‘আমরা তো হিন্দি সিনেমা আমদানির পক্ষে না। হিন্দি সিনেমা যেন আমদানি না হয় সেই চেষ্টা করব। হিন্দি সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতির জন্য খারাপ। হিন্দি সিনেমার আমদানি অব্যাহত থাকলে মুখ থুবড়ে পড়বে দেশীয় চলচ্চিত্র। যারা বলছেন হিন্দি সিনেমা হল সচল রাখে, তারা সঠিক বলছেন না। নিয়ম করে দেশীয় সিনেমা মুক্তি দিলে হল এমনিতেই সচল থাকবে।’
তিন মাস না ঘুরতেই নিজের সেই বক্তব্য থেকে সরে আসলেন ডিপজল। জানালেন হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই। আজ শনিবার প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় হিন্দি সিনেমার আমদানি নিয়ে প্রসঙ্গে ডিপজল বলেন, ‘ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই। আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত। কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি। তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই।’
গত বছর ১১ এপ্রিল চলচ্চিত্রের ১৯ সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। সে সময় থেকে হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে ছিলেন ডিপজল।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে