১৪ মে কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের শততম জন্মদিন। বিশেষ এই দিনে বাংলা ভাষার বিশ্ববরেণ্য চলচ্চিত্রকারকে নানাভাবে স্মরণের উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। এর মধ্যে অন্যতম ঢাকার ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
মৃণাল সেনের জন্মশতবর্ষে এই সংগঠন আয়োজন করেছে বিশেষ আলোচনা অনুষ্ঠানের। আয়োজনটি অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে।
অনুষ্ঠানে মৃণাল সেনের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনার পাশাপাশি প্রকাশ করা হবে জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ স্মারক পোস্টার। এ ছাড়া অনুষ্ঠানে ঘোষণা করা হবে মৃণাল সেনের জন্মশতবর্ষ উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির বছরব্যাপী আয়োজনের পরিকল্পনা।
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে মৃণাল সেনের জীবন ও সৃষ্টি বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী, আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ ও শিল্পী সব্যসাচী হাজরা।
আয়োজনে সভাপতিত্ব করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
১৯২৩ সালের ১৪ মে তৎকালীন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলা শহরের সদর এলাকার ঝিলটুলিতে জন্ম গ্রহণ করেন মৃণাল সেন। ফরিদপুরে তিনি তাঁর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করে পশ্চিম বাংলার কলকাতায় স্থায়ী হন। পরবর্তীকালে তিনি ভারতীয় চলচ্চিত্রের যুগ পরিবর্তনের অন্যতম কান্ডারি হয়ে ওঠেন। উপমহাদেশে সৎ ও চিন্তাশীল চলচ্চিত্রে তিনি অন্যতম পথিকৃৎ ব্যক্তিত্ব।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে