
যুক্তরাষ্ট্রের শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে ‘সেরার’ খেতাব জিতেছে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের সেরা পুরস্কার ‘বেস্ট অব ফেস্ট’ জিতেছে বাংলাদেশি চলচ্চিত্রটি।
দুটি ক্যাটাগরিতে আয়োজিত হয় ‘শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল’। ক্যাটাগরি দুটি হলো, ৮-১০ বছর ক্যাটাগরি এবং ১১-১৪ বছর ক্যাটাগরি। এর মধ্যে দ্বিতীয় ক্যাটাগরিতে অংশ নেয় অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’।
এবারের উৎসবে ৫৪টি দেশের ৩০৪টি চলচ্চিত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল। এর মধ্যে জুরি বোর্ডের বিচারে ৬৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে পুরো তালিকা প্রকাশ করে উৎসব কমিটি। সবগুলো পুরস্কারের মধ্যে সবার ওপরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘রিকশা গার্ল’।
‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন নাইমা নামের এক কিশোরী। তাকে ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করে। চরিত্রে নাইমার ভূমিকায় অভিনয় করেন নভেরা রহমান। তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেন মোমেনা চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি বানিয়েছেন নির্মাতা। ‘রিকশা গার্ল’ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে। প্রশংসা কুড়িয়েছে সিনেমাবোদ্ধাদের। শিগগির বাংলাদেশেও চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি হিসেবে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন সংশ্লিষ্টরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে